দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু, একাধিক জেলায় বিক্ষিপ্ত অশান্তি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সকাল সাতটা বাজতেই শুরু হলো দ্বিতীয় দফার ভোটগ্রহণ। সাত জেলার মোট ১৪২টি আসনে চলছে নির্বাচন। প্রথম দফা নির্বিঘ্নে সম্পন্ন হওয়ায় কমিশন প্রশংসা পেলেও, দ্বিতীয় দফায় আরও কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট(WB Election 2026 Update) নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে ২৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি রয়েছেন ১৪২ জন জেনারেল অবজার্ভার এবং ৯৫ জন পুলিশ অবজার্ভার।

তবে ভোট(WB Election 2026 Update) শুরুর আগেই একাধিক জায়গায় বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ উঠেছে। নদিয়ার চাপড়া এলাকায় ৫৩ নম্বর বুথ সংলগ্ন এলাকায় দুই রাজনৈতিক পক্ষের সমর্থকদের মধ্যে বচসা থেকে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। ঘটনায় এক রাজনৈতিক দলের বুথ এজেন্ট আহত হন বলে জানা গিয়েছে। অভিযোগ উঠেছে, তাঁকে লক্ষ্য করে হামলা চালানো হয়, যার ফলে মাথায় গুরুতর আঘাত লাগে। আহত ব্যক্তিকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ভোটারদের মধ্যে কিছুটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে এবং বুথের আশপাশে নজরদারি বাড়ানো হয়েছে।

আরও পড়ুনঃভোটের সকালে উত্তেজনা চাপড়ায়, বিজেপি এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

এদিকে, কলকাতার শ্যামপুকুর কেন্দ্রে এক বুথের বাইরে অতিরিক্ত ভিড় জমায়েত হওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ লাঠি উঁচিয়ে জমায়েত সরিয়ে দেয় এবং ১০০ মিটারের মধ্যে জমায়েত না করার নির্দেশ পুনরায় জারি করে। প্রশাসনের দাবি, কঠোর নজরদারির মাধ্যমে ভোট (WB Election 2026 Update) শান্তিপূর্ণ রাখার সবরকম চেষ্টা চলছে।

 

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়