ডেঙ্গু রুখতে পুরসভাগুলিকে দু’দফায় বিশেষ সাফাই অভিযানের নির্দেশ রাজ্যের

ইতিমধ্যে রাজ্য পুর ও নগরোন্নয়ন দফতরের তরফে প্রতিটি পুরসভার কাছে নির্দেশিকা পাঠানো হয়েছে। বৃহস্পতিবার এই নির্দেশিকা পাঠানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ডেঙ্গু (Dengue) মোকাবিলায় এবার রাজ্যজুড়ে বিশেষ সাফাই অভিযান চালাবে রাজ্য সরকার। এই মর্মে ইতিমধ্যে রাজ্য পুর ও নগরোন্নয়ন দফতরের তরফে প্রতিটি পুরসভার কাছে নির্দেশিকা পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (Thursday) এই নির্দেশিকা (Order) পাঠিয়েছে পুর ও নগরোন্নয়ন দফতর।

রাজ্যের সমস্ত পুরসভার কাছে পুর ও নগরোন্নয়ন দফতরের তরফে যে নির্দেশিকা পাঠানো হয়েছে সেখানে দু’দফায় সাফাই অভিযানের নির্দেশ দেওয়া হয়েছে। ২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত প্রথম দফায় সাফাই অভিযান চলবে। আর দ্বিতীয় দফায় এই সাফাই অভিযান চালাতে হবে অক্টোবর মাসের ১১ তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত। ডেঙ্গু মোকাবিলায় এই সাফাই অভিযানে জোর দেওয়া হবে পুজো প্যান্ডেল সংলগ্ন এলাকায়। পাশাপাশি যে সমস্ত পুকুরে আবর্জনা জমে আছে, ময়লার স্তূপ রয়েছে এমন জমিতে সাফাই অভিযান চালাতে হবে। অপরিষ্কার নালাতেও সাফাই অভিযান চালাতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

ওই নির্দেশিকায় আরও বলা হয়েছে, কোনও বাড়ি দীর্ঘ দিন ধরে বন্ধ অবস্থায় পড়ে থাকলে তা সংশ্লিষ্ট আধিকারিকের সঙ্গে কথা বলে পরিষ্কার করানোর ব্যবস্থা করতে হবে। এই পুরো অভিযান চালানোর জন্য একজন নোডাল অফিসার থাকবেন। সংশ্লিষ্ট পুরকমিশনারই নোডাল অফিসার হিসেবে কাজ করবেন। তাঁর অধীনে কাজ করবেন ভেক্টর কন্ট্রোল মনিটরিং আধিকারিকরা (Vector Control Monitoring Officer)। তাঁরা বিভিন্ন জায়গা পরিদর্শন করে এই সাফাই কর্মসূচি সংক্রান্ত রিপোর্ট নোডাল অফিসারকে (Nodal Officer) দেবেন। ইতিমধ্যে রাজ্যের সব জেলার জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে সমন্বয় বৈঠক ডাকার জন্য।

‘বাংলাদেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না’, হুঙ্কার তারেক রহমানের উপদেষ্টার

আরামবাগে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

টিকিয়াপাড়ায় রেলের জমিতে দখলদারদের উচ্ছেদ অভিযানে চলল বুলডোজার

৩৮ বছরেই অভিনয় জগতকে আলবিদা জানাচ্ছেন বলি নায়িকা নেহা শর্মা

বিজয়ের সঙ্গে তৃষার সম্পর্কে ইতি? তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা না জানানো নিয়ে জল্পনা

একাধিক ভোটার কার্ড, অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে জারি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

চোখের চিকিৎসায় বিদেশ যেতে আদালতের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, কমলা সর্তকতা জারি

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন জর্জ কুরিয়েন, আচমকা কী হল?

‘মোছা যাবে না ফুটেজ’, ভবানীপুর নিয়ে মমতার করা মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

সংঘর্ষ , বোমাবাজি, এলাকা দখল এবং খুনের অভিযোগে কালিয়াচকের তৃণমূল নেতা গ্রেফতার

বিধানসভায় কুণালকে ‘চোর’ স্লোগান! পাল্টা দিলেন বেলেঘাটার বিধায়ক

ফলতার পর এবার সালানপুর, তৃণমূল নেতাকে ‘হাফপ্যান্ট’ পরিয়ে রোড – শো পুলিশের