বৃহস্পতিবার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলপ্রকাশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভার ফলপ্রকাশ হতেই প্রকাশিত হতে চলেছে ওয়েট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশনের ফলাফল। আগামীকাল অর্থাৎ ৬ জুন দুপুর আড়াইটে নাগাদ প্রকাশিত হতে চলেছে ফলপ্রকাশ। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রকাশ হবে র‌্যাঙ্ক কার্ড। বিকেল ৪ টে থেকে ওয়েবসাইটের ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা ।

ওয়েট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশনের ফলাফল দেখা যাবে www.wbjeeb.nic.in এবং www.wbjee.in  ওয়েবসাইটে। বোর্ডের রেজিস্ট্রার দিব্যেন্দু কর  জানিয়েছেন, এবছর ফলাফল প্রকাশ অনেক আগেই হত। তবে নির্বাচন এবং অন্যান্য সর্বভারতীয় পরীক্ষার জন্য দেরিতে প্রকাশিত হচ্ছে জয়েন্টের ফলাফল। চলতি বছর পরীক্ষা শেষ হওয়ার  ৩৮ দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে ফলাফল।

উল্লেখ্য, ২৮ এপ্রিল হয়েছিল ওয়েট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা । রাজ্যের ৩২৫টি কেন্দ্র সহ ত্রিপুরার দু’টি এবং অসমের একটি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়া হয় ।   বেলা ১১টা থেকে শুরু হয়েছিল। প্রথম ভাগে বেলা ১টা পর্যন্ত গণিত এবং দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত পদার্থবিদ্যা এবং রসায়নের পরীক্ষা নেওয়া হয়েছিল । মোট  ১,৪২,৬৯৪ জন পরীক্ষা দেয়। বলা বাহুল্য, এই পরীক্ষাতে পাশ করলেই ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার এবং ফার্মাসি নিয়ে স্নাতক স্তরে পড়াশোনা করতে পারবে পড়ুয়ারা।  

নিরাপত্তাজনিত কারণে লন্ডনে বাতিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের অনুষ্ঠান

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

থাইরয়েডের ৫টি প্রাথমিক লক্ষণ, অবহেলা করলেই বড় বিপদ!

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

মাত্র ৪৯ টাকায় আনলিমিটেড ডেটা! দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে হাজির Jio

অষ্টমীর অঞ্জলির মাঝে হঠাৎ কেঁপে উঠল প্রতিমা, বাঁকুড়ার পালবাড়ির দুর্গাপুজো ঘিরে আজও রয়েছে রহস্য!

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল