আবারও জলাধারে ভারতসেরা পশ্চিমবঙ্গ, হাবুডুবু খাচ্ছে সিকিম

ভারতের মোট জলাশয়ের ৩১ শতাংশ রয়েছে বাংলাতেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রের রিপোর্টে আবারও দেখা গেল ভারত সেরা হয়েছে বাংলা। জলাধার নিয়ে কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রক একটি সমীক্ষা করেছিল। তাতেই বাংলার (WB) একটি জেলা দখল করেছে সর্বোচ্চ স্থান। উল্লেখ্য, এই ধরণের সমীক্ষা হলো প্রথমবার।

সমীক্ষা অনুযায়ী, ভারতের মোট জলাশয়ের ৩১ শতাংশ রয়েছে বাংলাতেই। আর তাতেই উপকৃত হচ্ছেন ৭ লক্ষ মানুষ। তথ্য অনুযায়ী সর্বাধিক পুকুর-খাল-বিল কোথায় আছে জানেন? দক্ষিণ ২৪ পরগণায়। সারা দেশের কোথায় কত জল, ভূগর্ভস্থ জলের অবস্থা জানতেই এই সমীক্ষা চালানো হয়েছিল। কেন্দ্রের লক্ষ্য ছিল, এই সমীক্ষা করে স্বাধীন ও প্রত্যক্ষ ভাবে পঞ্চায়েত ভিত্তিক জলের বাজেট, জলসুরক্ষা পরিকল্পনা করা। দেখা হয়েছিল, জল নিয়ে রাজ্যে কোনও বেনিয়ম হচ্ছে কি না।

সারা দেশ থেকে সেরা হিসেবে ৩০টি জেলাকে চিহ্নিত করা হয়েছে। এর ১৫টি রয়েছে এই রাজ্যেই। এই সমস্ত জলাশয় থেকে উপকৃত হওয়া মানুষের সংখ্যা ৬,৭৬, ০৬১ জন। কেন এই জলাশয়গুলি ব্যবহৃত হয়? সমীক্ষা থেকে জানা গিয়েছে, পানীয় জল, মাছ চাষ, সেচ ও শিল্পের জন্য। দক্ষিণ ২৪ পরগণা জেলাতে রয়েছে ৩ লক্ষেরও বেশি জলাশয়। মানে, প্রায় ১৫ শতাংশ।

তবে তালিকায় বাংলা ছাড়াও রয়েছে কেরালা, মহারাষ্ট্র, তামিলনাড়ু সহ একাধিক রাজ্য। আর জলাশয় সবচেয়ে কম আছে সিকিমে। মাত্র ১৩৪টি।

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

নদিয়া সীমান্ত দিয়ে ১২ বাংলাদেশিকে পাঠানোর চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি

সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ৮২ বছর বয়সী বাবাকে ‘খুন’ করল ছেলে

নথি জাল করে দোকান বিক্রি! তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে দায়ের FIR

জয় দিয়ে বিশ্বকাপের জার্নি শুরু করল দক্ষিণ কোরিয়া

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

দিল্লির তুঘলকাবাদের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৩

মালদহে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, কোন বিষয়ে আলোচনা?

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

মিউনিখ থেকে ফেরার সময় আচমকা অসুস্থ, না ফেরার দেশে কিংবদন্তি শুটার যশপাল রানা

পাহাড় কেটে তৈরি দেবলোক! জানেন কোথায় রয়েছে এই স্থান?

Vivo X200T তে ৬,০০০ টাকার  বিশেষ ছাড়, কোথায় পাবেন?