বদল হচ্ছে উচ্চমাধ্যমিকের প্রশ্ন ও উত্তরপত্রে, ঘোষণা শিক্ষা সংসদের

এর আগে উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র হতো পার্ট- ওয়ান ও পার্ট- টু, দুই ভাগে। পার্ট ওয়ান পরীক্ষা দিতে হতো আলাদা উত্তরপত্রে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি প্রকাশ হয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WEST BENGAL COUNCIL OF HIGHER SECONDARY EDUCATION) বার্ষিক কার্যবিবরণী। সেই সঙ্গে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। সেখানে জানানো হয়েছে বদল হচ্ছে উচ্চমাধ্যমিকের প্রশ্ন ও উত্তরপত্রের ধরনে। জানা গিয়েছে, আগামী উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে একটি মাত্র প্রশ্নপত্রে। এতদিন ২টি পৃথকভাবে হতো পরীক্ষা। সেই সঙ্গে জানানো হয়েছে, উত্তর লেখার জন্যও থাকবে একটি মাত্র উত্তরপত্রই।

এর আগে উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র হতো পার্ট- ওয়ান ও পার্ট- টু, দুই ভাগে। পার্ট ওয়ান পরীক্ষা দিতে হতো আলাদা উত্তরপত্রে। অন্যদিকে পার্ট টু পরীক্ষা হতো কোয়েশ্চান কাম অ্যানসার বুকলেটে। পরীক্ষার পরে সেই পার্ট ওয়ান উত্তরপত্র ও পার্ট টু প্রশ্নপত্র সহ উত্তরপত্র একসঙ্গে জুড়তে হতো। উল্লেখ্য, পার্ট- টু’তে থাকত এমসিকিউ এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন। তবে আগামী ২০২৩ উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে একটি প্রশ্নপত্র ও একটি উত্তরপত্রে।

সংসদের পক্ষ থেকে বলা হয়েছে, প্রধান পরীক্ষক, পরীক্ষক, পড়ুয়াদের মতামত নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কার্যবিবরণীতে জানানো হয়েছে, আগামী বছর (২০২৩) পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ। পরীক্ষা চলবে ২৭ মার্চ পর্যন্ত। আর ফলপ্রকাশ হবে ১০ জুনের মধ্যে।

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, বাড়ছে না বাড়ি-গাড়ির ইএমআই

লিলুয়ায় মদের আসরে বচসা! গুলিবিদ্ধ ২ যুবক, আতঙ্ক এলাকাজুড়ে

ঝাড়খণ্ডে নাবালিকাকে অপহরণ-ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে পিটিয়ে খুন, গ্রেফতার ৮

আগামী ২-৩ ঘণ্টার মধ্যে কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা

উত্তরবঙ্গে টানা বৃষ্টিতে বন্যার আশঙ্কা! বাড়ছে নদীর জলস্তর, ভাসছে বানারহাট এলাকা

ভোরেই শহরে নামল আঁধার! দক্ষিণবঙ্গজুড়ে তুমুল বৃষ্টি, জারি সতর্কতা

ফের ট্রাম্পকে হত্যার হত্যার ষড়যন্ত্র! মার্কিন প্রেসিডেন্টের গলফ ক্লাব থেকে যা উদ্ধার হল…

ব্যবহার না করলেও রাতে কমছে স্মার্টফোনের চার্জ, জেনে নিন আসল কারণ

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের