আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘বিজেপি প্রার্থীকে চাইছি না’, সন্দেশখালিতে পড়ল পোস্টার

নিজস্ব প্রতিনিধি : বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে সন্দেশখালির মেয়ে রেখা পাত্রকে। এবার সেই রেখা পাত্রকে প্রার্থী চাই না বলে সন্দেশথালির বিভিন্ন জায়গায় পড়ল পোস্টার। যদিও এই পোস্টার তৃণমূলেরই দেওয়া বলে অভিযোগ তুলেছে বিজেপি। তবে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে ঘাসফুল শিবির।

রবিবার রাতে রাজ্যের ১৯টি কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। এই ১৯টি কেন্দ্রের মধ্যে রয়েছে বসিরহাট কেন্দ্রের নাম। দেখা যায়, বসিরহাট কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে সন্দেশখালির মেয়ে রেখা পাত্রকে। সোমবার সকাল থেকে সেই রেখার নামেই পড়ল পোস্টার। পোস্টারে লেখা হয়েছে, বিজেপি প্রার্থী হিসাবে রেখা পাত্রকে চাইছি না, চাইবো না। আরেকটি পোস্টারে লেখা রয়েছে, সন্দেশখালির আন্দোলনকারীর মানুষের রেখা পাত্রকে চায় না। জানা গিয়েছে, বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালি, পত্রপাড়া ও ত্রিমোহিনী এলাকায় এই পোস্টার পড়েছে।

পোস্টারটি প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবেই সরব হয়েছে বিজেপি। বসিরহাটে বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষ জানিয়েছেন, তাঁদের দলের কেউ এই পোস্টার লাগায়নি। আসলে এটা তৃণমূলের কাজ। রাজনীতি করার জন্য তৃণমূল কাউকে দিয়ে এটা করাচ্ছে। যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো। তিনি জানান, ‘সন্দেশখালিতে যারা বিজেপি করেন, তারা জানেন বিজেপি এই আন্দোলনটা কাদের দিয়ে করিয়েছিল। যাদের দিয়ে করিয়েছিল, তাদের মধ্যে থেকেই প্রার্থী করা হয়েছে। সেইকারণে বিজেপির পুরনো কর্মী ক্ষোভ দেখাচ্ছেন।‘  

Published by:

Share Link:

More Releted News:

‘বিজেপির মত ভেদাভেদের রাজনীতি করি না’, সুর চড়ালেন মমতা

কাঁটাতারের যন্ত্রণায় জর্জরিত ‘চর মেঘনা’, ভোট আসতেই জবাব চাইছে গ্রামবাসীরা

‘দ্বিতীয় দফাতেও ১০০- র বেশি আসনে জিতব’, আত্মপ্রত্যয়ী মমতা

‘ভোটারদের ভয় দেখালে দ্রুত ব্যবস্থা নিতে হবে,’ সমন্বয় বৈঠকে কড়া বার্তা কমিশনের

গরু পাচারকারীদের রুখতে ‘বিশেষ স্কোয়াড’, ঘুরপথে বাংলাতেও গোরক্ষাবাহিনী গঠনের ছক শাহের!

‘মাতঙ্গিনী হাজরা’ এবার ‘মাতঙ্গিনী হাজারা’, সৌজন্যে বিজেপির অবাঙালি নেতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ