‘পরিশুদ্ধ পানীয় জল-নিকাশি-নাগরিক পরিষেবার দিকে নজর দিতে হবে’, নির্দেশ মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া : হাওড়ার বিস্তির্ণ এলাকায় পরিশুদ্ধ পানীয় জল থেকে নিকাশি ও নাগরিক পরিষেবার দিকে নজর দিতে হবে। শহরের মানুষের প্রাথমিক চাহিদা পূরণ করতে হবে। বৃহস্পতিবার হাওড়ায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক থেকে এমনই নির্দেশ দেওয়া হয়েছে। এদিন হাওড়া ও দুর্গাপুরে প্রশাসনিক সভা রয়েছে মুখ্যমন্ত্রীর। বেলুড় মঠ থেকে মুখ্যমন্ত্রী সরাসরি পৌঁছে গিয়েছিলেন হাওড়ার প্রশাসনিক বৈঠকে।

এদিন মুখ্যমন্ত্রীর বৈঠকে এলাকার জন প্রতিনিধিদেরও হাজির থাকতে বলা হয়েছে। সেইমতো হাওড়ার সকল জনপ্রতিনিধিরা বৈঠকে হাজির ছিলেন। এই বৈঠকে এলাকার একাধিক বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন, শহরের মানুষের প্রাথমিক চাহিদা পূরণ করতে হবে। এদিন তিনি বলেছেন, হাওড়াকে আরও বিকশিত করা হবে। পার্ক, স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষাকেন্দ্র গুলোকে ঠিক করা হবে। কো-অর্ডিনেশন কমিটি তৈরি করা হয়েছে। তার সঙ্গে কো-অর্ডিনেট করবেন ডিস্ট্রিক্ট মেজিস্ট্রেট। এই গোটা বিষয়টি মনিটর করা হবে। ডিলিমিটেশনের কাজ সম্পূর্ণ করে এই বছরের মধ্যে পুরসভার ভোট হবে। দীর্ঘদিন ধরে যা আটকে ছিল। এদিন মুখ্যমন্ত্রী আরও বলেছেন, হাওড়াতে বহু জলাশয় বুজিয়ে ফেলা হয়েছে। তারজন্য বিকল্প ব্যবস্থা করতে হবে।

আরও পড়ুন-‘‌এই বছরের মধ্যে ভোট হবে’‌, হাওড়া পুরসভা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তিনি আরও বলেছেন, আইন শৃঙ্খলাজনিত যে সকল ঘটনা বিগত কয়েক বছরে ঘটেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে নারী নির্যাতনের মতো ঘটনায় পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে, নতুন করে এফআইআর করে, ব্যবস্থা নিতে হবে। অবৈধ যেসকল বিল্ডিং তৈরি হয়েছে, তারজন্য ফ্যাক্ট ফাইন্ডিং টিম তৈরি করার কথা বলা হয়েছে। অবৈধ কাজ যাঁরা করেছেন, তাঁদের বিরুদ্ধে তদন্ত করার ব্যবস্থা করা হয়েছে। 

বউয়ের সাধের অনুষ্ঠানে আকণ্ঠ মদ্যপান করে গঙ্গায় ঝাঁপ দিলেন ইউটিউবার

ছাদের উপর থেকে ঝরে পড়ছে সোনা-নগদ, উত্তরপাড়ায় সাট্টা ডনের বাড়িতে পুলিশের হানা

বর্ষার বিকেলে চায়ের সঙ্গে আড্ডা জমাক মুচমুচে বিটের চিপস, রইল সহজ রেসিপি

কাজের খোঁজে আর ভিনরাজ্যে নয়, পরিযায়ী শ্রমিকদের ‘রোজকার গ্যারান্টি কার্ড’ দেবে রাজ্য

হড়পা বানের তাণ্ডবে নেপালে নিখোঁজ ৩০০-র বেশি ভারতীয়, আকাশপথে উদ্ধার ১১৪ জন

‘মুখরক্ষার জন্য ও ব্যক্তিগত স্বার্থে দলবদল,’ কাকলি-সুদীপদের কটাক্ষ দিলীপের

‘সরি মাম্মি-পাপা’, বাঁধা হল না রাখি, রুদ্রাভিষেক সেরে কলেজে ফিরেই আত্মঘাতী বিটেক পড়ুয়া

নন্দীগ্রামে উপনির্বাচনে আদৌ প্রার্থী পাওয়া যাবে? অস্বস্তি তৃণমূলে

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

নেপালের ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শতাধিক

‘সীমান্ত রক্ষা করব, নাকি বাবা-মায়ের খোঁজ করব?’, দিশেহারা সেনা জওয়ান

‘আমগাছটা না থাকলে ভেসেই মারা যেতাম’, নেপালের হড়পা বানের ভয়াবহ অভিজ্ঞতা বিবেকের

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি