‘বিজেপি ক্ষমতায় এলে চোখের জল ফেলতে হবে’, পুরুলিয়ায় তৃণমূলের প্রচারে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

Share:

নিজেস্ব প্রতিনিধি: রাজ্যজুড়ে ভোটের বাদ্যি বেজেছে। হাতে গোনা কয়েকটা দিন, তারপরেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। এই আবহে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটপ্রচারে পুরুলিয়ায় এলেন ঝাড়খন্ড রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। অতীতের নোটবন্দি থেকে সংসদে পেশ হওয়া মহিলা সংরক্ষণ বিলের প্রসঙ্গ তুলে বিজেপি সরকারকে তুলোধোনা করেন তিনি।

কাশিপুর জনসভা থেকে হেমন্ত সোরেন বলেন, ‘বিজেপি সরকার আদিবাসীদের জন্য কোনওদিন ভালো করেননি, এরা মুখে মিছরি পেছন থেকে ছুরি মারে। বিজেপি সরকার পশ্চিমবাংলায় ক্ষমতায় এলে সবাইকে চোখের জল ফেলতে হবে। রাজ্যের তৃণমূল সরকার আদিবাসীদের লেখাপড়ায় যেভাবে উন্নয়ন করেছে যেভাবে আধুনিক শিক্ষা দিচ্ছে এই শিক্ষা ব্যবস্থাকে অনুকরণ করে ঝাড়খন্ড রাজ্যেও শিক্ষা ব্যবস্থা চালু করার উদ্যোগ নিচ্ছে ঝাড়খন্ড সরকার।

পাশাপাশি তিনি আরও বলেন, বিজেপি সরকারের হাতিয়ার ইডি-সিবিআই হলেও, বিজেপি সরকারকে আমরা ভয় করি না আমরা সব সময় ভিড়ে যাই।‘ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করে যাচ্ছে বিজেপির বিরুদ্ধে লড়াই, তাতে আমরাও সাথে রয়েছি। তাই আজকে তৃণমূল সরকারের প্রচারে এসেছি।

জানা গিয়েছে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান হেমন্তকে বাঁকুড়া, পুরুলিয়া,  ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের তফসিলি অধ্যুষিত আসনগুলিতে তৃণমূলের হয়ে প্রচার করতে দেখা যাবে। শনিবার (১৮ এপ্রিল) থেকে সোমবার (২০ এপ্রিল) পর্যন্ত এইসব জেলাগুলিতে বেশ কয়েকটি জনসভা করে তৃণমূলকে জেতানোর কথা বলবেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান হেমন্ত সোরেন।

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

মেট্রোর কাজের জন্য চিংড়িঘাটায় টানা ৬০ ঘন্টা যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

নন্দীগ্রাম ছাড়লেন, ভবানীপুরের বিধায়ক পদেই শপথ নিলেন শুভেন্দু অধিকারী

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান