শ্যামপুরে ধান্ধালী অঞ্চলে বাড়ির ভেতর অস্ত্র কারখানায় ব্যস্ততা তুঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্যামপুর: হাওড়া শ্যামপুর থানার ধান্ধালী অঞ্চলে বাড়ির ভেতরই চলছে এক বিশেষ কর্মযজ্ঞ। চারদিকে টিনের সিট, হাতুড়ি, ছেনি—তার শব্দে মুখর ঘর। বাইরে থেকে মনে হতে পারে অস্ত্র কারখানা, কিন্তু আসলে এগুলো দেবী দুর্গার(Devi Durga) পুজোর অপরিহার্য অলঙ্কার—অস্ত্র।দশভুজা মা দুর্গা, মহিষাসুর বধের রূপ, দেবীর হাতে ত্রিশূল, খড়গ, ধনুক, তীর না থাকলে কি পূর্ণ হয় দেবীর আবির্ভাব? তাই প্রতিটি পূজার মণ্ডপেই এই অস্ত্রের বিশেষ চাহিদা। আর সেই অস্ত্র গড়ে তুলছেন সুদীপ অধিকারী(Sudip Adhikari) এবং তাঁর সহকর্মীরা।সুদীপ জানান, “প্রথমে একাই শুরু করেছিলাম। এখন ৯ জন কারিগর নিয়ে কাজ করি। বছরভর অর্ডার থাকে, তবে পূজোর দু’মাস আগে চাপ এতটাই বাড়ে যে রাত জেগে কাজ করতে হয়।”

প্রায় ১২ বছরের বেশি সময় ধরে এই পেশায় রয়েছেন তিনি। টিনের পাত থেকে তৈরি হয় ত্রিশূল, খড়গ, ধনুক, গদা—প্রতিমার প্রয়োজনীয় প্রতিটি অস্ত্র। শুধু দুর্গাই নয়, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক এমনকি মহিষাসুরের হাতেও অস্ত্র বানিয়ে দেন তারা।এই অস্ত্র যায় হাওড়া ছাড়িয়ে কলকাতা ও রাজ্যের নানা জায়গায়। জগদ্ধাত্রী পূজা পর্যন্ত টানা কাজ চলে। তারপর মাত্র ১৫ দিনের ছুটি মেলে কারিগরদের।তবে সুদীপের মনে শঙ্কাও আছে। তিনি বলেন, “এখন থিমের পূজার(Theme Puja) প্রচলন বেড়েছে। অনেকে দেবীর হাতে অস্ত্র না দিয়ে অন্য প্রতীক বসাচ্ছেন। আগামী দিনে যদি এই ধারা বাড়ে, তাহলে আমাদের কাজ কমে যাবে।”

অন্যদিকে এই কাজের মধ্যে দিয়ে গ্রামাঞ্চলের কিছু মহিলাকেও তিনি যুক্ত করেছেন, যাতে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন।ধান্ধালীর সেই ছোট্ট বাড়ি থেকেই সুদীপ অধিকারীর গড়া অস্ত্র পৌঁছে যায় রাজ্যের নানা পূজায়। হয়তো আলো-ঝলমলে মণ্ডপে দর্শনার্থীরা অস্ত্রের দিকে আলাদা করে তাকান না, তবু দেবী দুর্গার প্রতিটি হাতের শৌর্য আর শক্তির রূপক হয়ে ওঠে এই নিখুঁত টিনের কাজ। আর তার আড়ালে থেকে যায় ধান্ধালীর এক সাধারণ কারিগরের দিনের পর দিন ঘাম ঝরানো পরিশ্রম।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য