সপ্তাহের শেষে ফের আবহাওয়া বদল, রাজ্যে বৃষ্টির সম্ভাবনা

Share:

নিজস্ব প্রতিনিধি : সপ্তাহের শেষে ফের বদল হবে রাজ্যের আবহাওয়া। আবহাওয়া দফতর সূত্রে খবর, সপ্তাহের শেষে রাজ্যে পশ্চিমী ঝঞ্ঝার সৃষ্টি হবে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই দুর্যোগ কেটে গেলেই আগামী সপ্তাহ থেকে ফের রাজ্যে পারদ পতন শুরু হয়ে যাবে।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী কয়েকদিন কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় আবহাওয়ার তেমন পরিবর্তন হবে না। তবে সপ্তাহের শেষে শুক্র ও শনিবার নাগাদ রাজ্যের পশ্চিম ও উপকূলবর্তী জেলাগুলিতে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ক্রমে অবস্থার উন্নতি হতে পারে।

অন্যাদিকে সিকিম, সান্দাকফু সহ পাহাড়ের উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য অঞ্চলে হালকা বৃষ্টিপাতও হতে পারে।তবে উত্তরবঙ্গের অন্যান্য জেলায় অবশ্য বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

অন্যদিকে ফের ১১টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করল মৌসম ভবন। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পূর্ব আরব সাগরের ওপর ঘূর্ণাবর্তের কারণে তামিলনাড়ুর কন্যাকুমারী, তিরুনেলভেলি, নাগাপট্টিনাম সহ একাধিক জেলায় সপ্তাহের শেষে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।শুক্রবার চেন্নাইতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।করাইকালের নীচের অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।অন্যদিকে পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচলপ্রদেশ. মিজোরাম, মণিপুর, ত্রিপুরা ও নাগাল্যান্ডেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের