বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একের পর এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক! গ্রেফতার যুবক

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগে বর্ধমানে গ্রেফতার এক যুবক। ধৃতের নাম অরিন্দম বিশ্বাস।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগে বর্ধমানে গ্রেফতার এক যুবক। ধৃতের নাম অরিন্দম বিশ্বাস। তাঁর বাড়ি পূর্ব বর্ধমানের গাংপুরের স্বস্তি পল্লিতে। তাঁকে গ্রেফতার করেছে বর্ধমানের মহিলা থানার পুলিশ।

সূত্রের খবর, প্রথমে প্রেমের টোপ দিত অভিযুক্ত যুবক, এরপর দীর্ঘদিন প্রেমের পর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁদের সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করত সে। তারপর কাজ মিটে গেলেই সেই সব মহিলার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিত সে। দিনের পর দিন এমনটাই অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল তাঁর। অনেক মহিলাকে এ ভাবে ঠকিয়েছে অভিযুক্ত। অবশেষে গত ১৯ সেপ্টেম্বর তাঁর বিরুদ্ধে বর্ধমান মহিলা থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ। উপযুক্ত প্রমাণের প্রেক্ষিতে অরিন্দমকে তাঁর বাড়ি থেকেই গ্রেফতার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬৯ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে। আজ, রবিবার (২০ সেপ্টেম্বর) বর্ধমান আদালতে পেশ করে পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে চেয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

তবে এই প্রথম নয়, কয়েক মাসের ব্যবধানে ‘বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের’ অভিযোগে রাজ্যজুড়ে একাধিক তথ্য সামনে এসেছে। সম্প্রতি, কলকাতার তিনটি থানায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের হয়েছে। এর মধ্যেে দক্ষিণ-পূর্ব ডিভিশনের একটি থানায় এক তরুণী অভিযোগ করেন যে, তাঁকে তাঁর পরিচিত একজন ব্যক্তি বিয়ের প্রতিজাতনেরদিয়ে লাগাতার যৌন নির্যাতন করেছে, পরে সে তাঁকে বিয়ে করতে অস্বীকার করে। এরপরেই তাঁকে গ্রেফতার করা হয়। কলকাতার পর এবার বর্ধমানে একই ধরণের অভিযোগ উঠল।

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

মুখ্যমন্ত্রীকে কুকথা বলার অভিযোগ, কল্যাণের বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

বিহারে কাজল রাঘওয়ানির গাড়িতে ভয়াবহ হামলা, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন ভোজপুরি নায়িকা

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল

কেমন আছেন ইমরান খান? হঠাৎ আদিয়ালা জেলে পৌঁছাল বিশেষ মেডিকেল টিম

পুলিশকে দুষে রেজিনগরে ভোটের ময়দান ছেড়ে পালালেন হুমায়ুন কবীর

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

ইমরানের মুক্তির দাবিতে আন্দোলন! বাড়ি থেকে বোন আলিমাকে তুলে নিয়ে গেল পুলিশ

রবি দুপুরে বাগুইআটিতে হাড়হিম হত্যাকাণ্ড, ঘরে ঢুকে যুবককে খুন করল দুষ্কৃতী

‘কংগ্রেস ও তৃণমূল দুই দলই সাইনবোর্ডে পরিণত হয়েছে,’ খোঁচা সুকান্ত মজুমদারের