ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা সংলগ্ন উপকূল এলাকায় সৃষ্ট ঘূর্ণাবর্তটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ব্যাপক বৃষ্টি দেয় শহরে। গতকাল, সোমবার ভারী বৃষ্টিতে ভেসে যায় কলকাতা, হাওড়া, হুগলি ও দুই মেদিনীপুরের বিস্তীর্ণ অংশ। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি কলকাতায় তাণ্ডব চালিয়ে এখন অবস্থান করছে পুরুলিয়ায়। আজ, মঙ্গলবার তাই পশ্চিমের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। পুরুলিয়া, দুই বর্ধমান ও বীরভূমে জারি করা হয়েছে লাল সতর্কতা। ঝাড়গ্রামেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী 24 ঘন্টায় নিম্নচাপটি পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও বিহারের উপর দিয়ে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে পূর্বাভাস। গতকাল, সোমবার সারাটা দিনই ছিল বৃষ্টিমুখর। দফায় দফায় হালকা মাঝারি কিংবা ভারী বৃষ্টি হয়েছে শহরে। প্রায় ৫২.০৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে শহরে। দুপুরের পর থেকে শহরে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে গোটা সপ্তাহজুড়ে।

আরও পডুন: কলকাতা বিমানবন্দর এলাকার একটি বহুতলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

আজ, মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। দিনের সর্বাধিক তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার সম্ভাবনা রয়েছে। 

গত ২৪ ঘন্টায় শহরে বিভিন্ন এলাকা ভারী বৃষ্টি হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য- আলিপুর ৬০
মানিকতলা ৭৮
ঠনঠনিয়া ৮৮
বেহালা ৫৬
রাসবিহারী গড়িয়াহাট বালিগঞ্জ ৬৭
যাদবপুর সন্তোষপুর ৫৬
দমদম টবিন রোড ৮০
সল্টলেক নিউটাউন ৭৮

জনপ্রিয়তায় ভাটা ট্রাম্পের! সমর্থন নামল ৩৩ শতাংশে, কেন এই অবনতি?

জমি বিক্রিতে রাজি না হওয়ায় স্ত্রীকে গোপনাঙ্গে বৈদ্যুতিক শক দিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ভয়াবহ পথ দুর্ঘটনা! শ্রমিকবোঝাই গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত ৮

ফিলিপিন্সে স্কুলে বন্দুকবাজের হামলায় হত দুই পড়ুয়া, ঘটনাস্থলে পুলিশ

সকালের কফি খেয়ে বুক ধড়ফড় করছে? ৬ লক্ষণ দেখলে সতর্ক হোন

জঙ্গলে বাঘিনির হামলা থেকে রাখালকে বাঁচাল মহিষের পাল, প্রভুভক্তিতে মুগ্ধ নেটদুনিয়া

রাম মন্দিরের চাঁদাচুরি কাণ্ডে ক্লিনচিট পেলেন চম্পত রাই

তারাপীঠে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার হোটেল মালিক

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

ভারতের ভোটব্যবস্থায় মুগ্ধ ট্রাম্প, জ্ঞানেশের ভূয়সী প্রশংসা মার্কিন প্রেসিডেন্টের

ভারী বৃষ্টিতে বিপত্তি, শহরে বাড়ি ভেঙে মৃত বৃদ্ধা, চলছে উদ্ধারকাজ

শুষ্ক পুরুলিয়ায় জলের ছোঁয়া, মেগা প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী