ভোট গণনার দিন বৃষ্টির ভ্রুকুটি, কলকাতা সহ একাধিক জেলায় কালবৈশাখী ও ভারী বৃষ্টির সতর্কতা!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভোট গণনার উত্তাপে যখন সরগরম গোটা রাজ্য, ঠিক তখনই আবহাওয়াও যেন দেখাতে চলেছে নিজের রুদ্রমূর্তি। গণনার দিনে ঝড়-বৃষ্টি কতটা প্রভাব ফেলবে, তা নিয়েই বাড়ছে উদ্বেগ। একদিকে রাজনৈতিক উত্তেজনা, অন্যদিকে প্রকৃতির অনিশ্চয়তা-দুইয়ের মাঝেই গুরুত্বপূর্ণ এই দিন কাটাতে চলেছে পশ্চিমবঙ্গে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার দুপুরের পর থেকেই কলকাতা ও সংলগ্ন এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এর সঙ্গে যুক্ত হতে পারে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ। ফলে ভোট গণনা কেন্দ্রগুলিতে কিছুটা হলেও প্রভাব পড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও সূত্রে জানা গিয়েছে, খারাপ আবহাওয়ার মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, রাজ্যের বিভিন্ন জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমানের মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও দুর্যোগের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ বুধের নক্ষত্র বদলেই খুলবে সৌভাগ্যের দরজা, ২৫ মে থেকে দারুণ সময় শুরু ৩ রাশির জাতকদের

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় কিছুটা কম। সর্বনিম্ন তাপমাত্রা ২২.৪ ডিগ্রি। বাতাসে আর্দ্রতার পরিমাণ প্রায় ৯৮ শতাংশ। ইতিমধ্যেই কলকাতা ও গাঙ্গেয় উপত্যকার জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।আবহাওয়াবিদদের মতে, উত্তর হরিয়ানা থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগর থেকে বিপুল জলীয় বাষ্প প্রবেশ করছে। এর জেরেই তৈরি হচ্ছে বজ্রগর্ভ মেঘ, যা ঝড়-বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি করছে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড়-বৃষ্টির দাপট বজায় থাকবে। সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনায় মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে এবং ৫ মে পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি রয়েছে। তবে স্বস্তির খবর, এই বৃষ্টির জেরেই আপাতত তাপপ্রবাহের সম্ভাবনা নেই। 

কয়েক মিনিটে হবে সকালের জলখাবার! রাতের বেঁচে যাওয়া ডাল দিয়ে বানান স্যান্ডউইচ

‘আলবিদা’, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন লিওনেল মেসি

রান্নাঘরের কয়েকটা উপকরণেই ফেরান বর্ষায় নরম হওয়া বিস্কুট-চানাচুরের মুচমুচে ভাব

মাঝ আকাশে বোমাতঙ্ক, আহমেদাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

জন্মাষ্টমী উপলক্ষ্যে Blue ও Green লাইনে কমবে মেট্রো পরিষেবা

সরকারি কর্মচারিদের বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ বাড়াল তারেক সরকার

‘নিট বিক্ষোভের সময়ে দায়ের ১৩ FIR নিয়ে পদক্ষেপ নয়’, সুপ্রিম কোর্টে জানাল দিল্লি পুলিশ

আমিরশাহির বিমানঘাঁটিতে মার্কিন সেনা ও হেলিকপ্টারকে লক্ষ্য করে ড্রোন হামলা ইরানের

বোলপুরে গাড়ি থামিয়ে তল্লাশিতেই মিলল বিদেশি মুদ্রা-নগদ! আটক টুলু মণ্ডলের আত্মীয় সহ ৩

নিম্নচাপের ফাঁড়া কাটলেও দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

সমবায় সমিতি নিয়ে মমতার ‘জ্ঞান’কে খোঁচা মুখ্যমন্ত্রীর

হাওড়া উলুবেড়িয়ায় হাতে-নাতে গ্রেফতার ঘুষখোর সরকারি কর্মী, উদ্ধার বিপুল পরিমাণ টাকা

তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপি নেত্রী, কীভাবে জানেন?

পুণের কলেজ থেকে নরেন্দ্র মোদির ছবি নামিয়ে দিলেন রাজ ঠাকরে পুত্র অমিত