সপ্তাহান্তে বদলে যাবে আবহাওয়া, কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা জেনে নিন চটজলদি

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গে এখন প্রাক শীতকালীন আবহাওয়া চলছে। ভোরের দিকে বেশ ঠান্ডা, একটু বেলা হতেই চড়া রোদ্দুর। বৃষ্টির দেখা নেই, আকাশও একেবারে পরিষ্কার। উত্তরবঙ্গ থেকে তো দুর্দান্ত ভাবে দেখা দিচ্ছেন স্লিপিং বুদ্ধ।  কিন্তু আবহাওয়া দফতর বলছে শনি ও রবিবারে ফের বদলে যেতে পারে আবহাওয়া। খুব সামান্য হলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বেশ কিছু জেলায়। ছয়টি জেলায় মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা প্রবল। আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। অন্যান্য জেলাতে দক্ষিণ দিক থেকে আসা বাতাস এবং পশ্চিমী বায়ুর সংস্পর্শে এসে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘন্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

কলকাতা সংলগ্ন বেশ কিছু জেলায় তাপমাত্রা ২৩ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। পশ্চিম দিকের জেলাগুলিতে তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। উপকূলবর্তী জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। রবিবার এই দুই জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শুক্রবার পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকবে। প্রবল বৃষ্টি হবে না।

সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। উত্তরবঙ্গে শনিবার পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনি ও রবিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার কথা থাকবে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি আগামী কয়েক দিনে কুয়াশা ও ধোঁয়াশা বৃদ্ধি পাবে দার্জিলিং সহ পার্বত্য এলাকায়। কলকাতায় মূলত আকাশ পরিষ্কার থাকবে। সপ্তাহান্তে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা।

আগামী ৪৮ ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায়। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ধীরে ধীরে কমলেও অস্বস্তি এখনই যাবে না। সকালের দিকে সামান্য কুয়াশার ভাব থাকবে। দিন ও রাতের তাপমাত্রায় বড়সড় পরিবর্তন কিছু হবে না। কলকাতায় আজ বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা থেকে ০.৩ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৪২ থেকে ৯২ শতাংশ।

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

জমে যাবে দুপুরের ভোজ! বানিয়ে নিন জিভে জল আনা ‘ওল চিংড়ি কষা’

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের