বাড়ছে দুর্যোগ, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত, উত্তরবঙ্গেও রয়েছে সতর্কতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আবহাওয়া দফতরের সতর্কতা মতোই ভারী বৃষ্টি ও সঙ্গে ঝোড়ো হাওয়া শুরু হয়ে গিয়েছে উপকূলবর্তী এলাকাগুলোয়।  সুন্দরবন এলাকা জুড়ে সকালের দিকে বেশ কিছুটা বৃষ্টি হয়েছে। আকাশ রয়েছে মেঘলা। উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ বৃহস্পতিবার গভীর নিম্নচাপের আকার নেবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। নিম্নচাপ শক্তি বৃদ্ধি করে গভীর হওয়ার কারণে বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার দুপুর পর্যন্ত প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে ও নিম্নচাপের প্রভাব বিস্তর। উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে বৃহস্পতিবার রাত থেকে। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদীয়া, মুর্শিদাবাদ জেলার কোনও কোনও জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কমলা সতর্কতা জারি করা হয়েছে এই এলাকায়। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতে হলুদ সতর্কতা দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গের ৪ জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। শনিবারও এই সব জেলাতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। অতিরিক্ত বৃষ্টির জন্য নিচু এলাকা জলমগ্ন হতে পারে। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। পাশাপাশি পর্যটকরা যাতে না কেউ নদীতে না নামেন তার জন্য সতর্ক করা হচ্ছে। অমাবস্যার ভরা কোটালে জল বাড়তে শুরু করেছে সুন্দরবনের নদীগুলোতে। কুলতলি থানার পক্ষ থেকে মাতলা নদীতে লঞ্চে করে সর্তকতা মূলক প্রচার চালানো হচ্ছে। বৃহস্পতিবার ও শুক্রবার দুদিন মৎস্যজীবীদের মাঝ সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তির্ণ এলাকায় মেঘলা আকাশ দেখা গিয়েছে। আগের কয়েকদিনের অ্হ্যকর গরম থেকে অনেকটাই স্বস্তি এসেছে। তবে আবহাওয়া দফতরের পক্ষ থেকে শুক্রবার পর্যন্ত প্রবল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। নিম্নচাপ নিজের খেলা দেখাতে শুরু করে দিয়েছে। উরকূল এলাকায় দমকা হাওয়ার সঙ্গে রয়েছে প্রবল বৃষ্টি। সুন্দরবন েলাকায় ফেরি পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

পাইপলাইন বসানোর কাজ চলাকালীন চুঁচুড়ার রাস্তায় বড়সড় ধস, ছুটে গেলেন এলাকার বিধায়ক

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?