আর মাত্র কিছুক্ষণ, নামছে তুমুল বৃষ্টি, বঙ্গ জুড়ে লাল সতর্কতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সকাল থেকে দক্ষিণবঙ্গের আকাশের মুখ ভার। মাঝে মধ্যেই  হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েই চলেছে। এই পরিস্থিতির মধ্যে আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস। শনিবার আর কিছুক্ষণের মধ্যেই জলপাইগুড়ি, মালদহ ও দুই দিনাজপুরে হতে চলেছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। জারি হয়েছে সতর্কতা।

পাশাপাশি আগামী ২৪ ঘণ্টায়  দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিংম্পং, কোচবিহারে ৭-২০ সেমি পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। শুধু উত্তরবঙ্গ নয় দক্ষিণবঙ্গেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বঙ্গ জুড়ে জারি হয়েছে লাল সতর্কতা। রবিবার সকাল থেকে অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা হয়েছে। অন্যদিকে লাগাতার ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গের একাধিক জায়গায় নেমেছে ধস। শুধু তাই নয়  বিপদসীমার উপরে উঠতে পারে নদীর জলস্তর। বৃষ্টির জন্য পার্বত্য এলাকার রাস্তায় দৃশ্যমানতা কমার সম্ভাবনা রয়েছে। তাই বজ্রপাতের আশঙ্কা থাকায় নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিচ্ছেন আবহবিদরা।  

উল্লেখ্য, লাগাতার বৃষ্টির জেরে বিপদের মুখে পড়েছে উত্তরবঙ্গ।  পাল্লা দিয়ে জল বাড়তে শুরু করেছে তিস্তার। ফলে চিন্তা আরও বাড়ছে। নদীপারের বাসিন্দাদের সতর্ক করে দিয়েছে প্রশাসন। পাশাপাশি ভারী বৃষ্টির কারণে   পাহাড় থেকে বড় আকৃতির বোল্ডার নেমে আসছে ফলে সেই  সকল রাস্তাও বন্ধ রাখছে জেলা প্রশাসন।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই