‘পাল্টানো দরকার’ গানে নাচলেন প্রাক্তন পুলিশ কর্তা রাজেশ কুমার

Share:

নিজস্ব প্রতিনিধি:  রাজ্য জুড়ে জোর কদমে ভোটের প্রচার শুরু করেছে শাসক-বিরোধী উভয় দলের নেতারা। কে কাকে ভোট যুদ্ধের ময়দানে কীভাবে টেক্কা দেবে তা নিয়েই এখন চলছে লড়াই। রাজ্যের আমজনতার মন জিততে অভিনবভাবে প্রচার চালাচ্ছেন প্রার্থরা। কেউ বাড়ির বাসন মেজে দিচ্ছেন, তো কেউ আবার অসহায়কে সাহায্যের জন্য এগিয়ে যাচ্ছেন। এবার  প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শোনার পর দলীয় কর্মীদের সাথে পাল্টানো দরকার গানে নাচলেন জগদ্দলের বিজেপি প্রার্থী রাজেশ কুমার। তিনি বলেন, প্রচারে জগদ্দলের যে প্রান্তেই যাচ্ছি মানুষের সাড়া মিলছে। এই সরকারকে পাল্টে দিতে তারা প্রস্তুত।   

আসন্ন নির্বাচনে জগদ্দলে বিজেপি প্রার্থী  করেছে প্রাক্তন এই পুলিশ কর্তাকে। তিনি বলেছেন, বিধানসভায় একুশের ভোট পরবর্তী হিংসায় নিহত ও ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়ে দোষীদের শাস্তি দেওয়া হবে। জগদ্দল বরাবর অপরাধমূলক কর্মকান্ডের জন্য চর্চায় থাকে। প্রার্থী হওয়ার পরেই জগদ্দলে পা দিয়ে বিজেপি প্রার্থী রাজেশ কুমার জানিয়েছিলেন তিনি জানেন কীভাবে দুষ্কৃতী রাজ দমন করতে হয়। এমনকি এই কেন্দ্রে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করে বলেন, তিনি জয়লাভ করবেন এবং রাজ্যে বিজেপির সরকার গঠিত হবে।  

আরও পড়ুন: রবিবাসরীয় ঝড়ো প্রচারে দেবাশিস কুমার, পরমব্রতর দুয়ারে রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী

রাজেশ কুমার চাকরি জীবনে  রাজ্যের পুলিশ বিভাগে একাধিক গুরুত্বপূর্ণ পদ সামলেছেন । অ্যাডিশনাল  ডিরেক্টর জেনারেল হিসেবে দীর্ঘদিন সামাল দিয়েছেন রাজ্যের সিআইডির দায়িত্ব। বেশ কিছুদিন কাজ করেছেন ডেপুটেশনে থেকে কেন্দ্রীয় সংস্থাতেও ।‌ সিআইডির দায়িত্বে থাকার সময় তাঁর অন্যতম সাফল্য রাজ্যে শিশু পাচার চক্রের মাথাদের গ্রেফতার। তাঁকেই এবার  জগদ্দলের জন্য বাজি ধরেছে বিজেপি।  

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ