রবিবাসরীয় ঝড়ো প্রচারে দেবাশিস কুমার, পরমব্রতর দুয়ারে রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে এখন জোরদার ভোট প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। সব দলের প্রার্থীরাই এখন নিজ নিজ কেন্দ্রে চষে বেড়াচ্ছেন। তার মধ্যে আজ মার্চ মাসের শেষ রবিবার। চায়ের কাপ হাতে সকালেই মানুষের সঙ্গে কথা বললেন তৃণমূল প্রার্থী। আর এগিয়ে গেলেন অন্যান্য বাসিন্দাদের দুয়ারে।

এদিকে রাসবিহারী বিধানসভা কেন্দ্রে দেবাশিস কুমারের বিপরীতে বিজেপি প্রার্থী করেছে স্বপন দাশগুপ্তকে। যাঁকে এই এলাকার মানুষ চেনেন না। তিনিও মানুষের সঙ্গে পরিচিত হতে প্রচারে বেরিয়েছেন। আর মানুষের কাছে তাঁকে ভোট দেওয়ার আর্জি জানাচ্ছেন। সেখানে সারাবছর এই কেন্দ্রের মানুষজন পাশে পান দেবাশিস কুমারকে। এখানে একাধিক উন্নয়নের কাজ করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। একের পর এক কর্মীসভা ইতিমধ্যেই সেরে ফেলেছেন দেবাশিসবাবু। সেখানে পিছিয়ে বিজেপি প্রার্থী।

অন্যদিকে আজ, রবিবার লেক মার্কেটের রাধুবাবুর দোকানে চা পান করেই দেবাশিস কুমার শুরু করেন ঝড়ো প্রচার। মানুষের জন্য গত পাঁচ বছর কী কী উন্নয়ন করেছেন সেটা যেমন তুলে ধরেছেন তেমন গত ১৫ বছরে তাঁর সরকার কোন কোন উন্নয়ন মানুষের দুয়ারে পৌঁছে দিয়েছে সেটাও বিস্তারিত জানান তিনি। আগামী দিনেও এই উন্নয়নের কাজ অব্যাহত থাকবে বলে মানুষজনকে আশ্বাস দেন দেবাশিস কুমার। এরপর গোটা বিধানসভা কেন্দ্র চষে পৌঁছে যান অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের দুয়ারে। তৃণমূল প্রার্থীকে দেখে সৌজন্য জানিয়ে বাড়ির ভিতরে নিয়ে যান অভিনেতা।

এছাড়া পরমব্রতর বাড়িতে গিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌজন্য বিনিময় করেন। আর অনুরোধ করেন ভোট দেওয়ার জন্য। উন্নয়নের পাঁচালি দেওয়া হয় টলিউড অভিনেতাকে। তবে তাঁদের মধ্যে কী কথা হয়েছে তা নিয়ে কেউই মুখ খোলেননি। তবে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেস প্রার্থী। দেবাশিস কুমার বলেন, ‘‌ভোট প্রচার করতে বেরিয়ে ছিলাম। মানুষের কাছে গিয়ে কথা বলেছি। সেই কাজ করতে গিয়েই পৌঁছে গিয়েছিলাম অভিনেতা পরমব্রতর বাড়ি। সৌজন্য সাক্ষাৎ হয়েছে। ভোট দেওয়ার প্রার্থনাও রেখেছি তাঁর কাছে। আমি ৩৬৫ দিন মানুষের পাশে থেকে কাজ করি। তাই জয়ের ব্যাপারে আমি ১০০ শতাংশ আত্মবিশ্বাসী।’‌

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

ভূমিধসের পাশেই ‘গরবা নাচ’! পর্যটকদের আচরণ নিয়ে উঠেছে প্রশ্ন

কন্যাসন্তানের জন্ম দিলেন বুবলী, তৃতীয়বার বাবা হলেন শাকিব খান! জোর গুঞ্জন

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর

সরকারি দফতরে আচমকা হাজির বিধায়ক, গিয়ে যা দেখলেন….

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

আদালতের নির্দেশের পরে কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন মালা রায়

চুপ! পাগলামো চলছেই , নিজেকে এবার জেমস বন্ড সাজিয়ে হাজির করলেন ট্রাম্প

মজুত করা সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার, অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য