পুরুলিয়ার একাধিক কেন্দ্রে খারাপ EVM মেশিন, ক্ষোভ উগড়ে দিলেন গরমে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানো ভোটাররা

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার বঙ্গে প্রথম দফায় ১৬ জেলার ১৫২ আসনে শুরু হয়েছে নির্বাচন। সকাল থেকেই বেশকিছু কেন্দ্র থেকে ভোট দিতে না পারার অভিযোগ প্রকাশ্যে এসেছে। অভিযোগ উঠেছে,      পুরুলিয়ার মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশনের ভোট কেন্দ্রে ১৪৮, ১৪৫, ১৪৪ বুথে ইভিএম মেশিন খারাপ থাকায় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে রয়েছে ভোটাররা। সকাল থেকে এই রোদের মধ্যে ভোটের লাইনে ভোট দিতে না পেরে ক্ষোভ উগরে দেন ভোটাররা। 

পুরুলিয়ার একাধিক কেন্দ্রে সমস্যার খবর পেয়ে পৌঁছান স্থানীয় কাউন্সিলার বিভাস রঞ্জন দাস। তিনি এই অব্যবস্থার জন্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। ভোটাররা ক্ষোভ উগড়ে জানান এই রোদে সকাল সকাল ভোট দিয়ে বাড়ি ফিরবেন বলে এসেছিলেন। কিন্তু ঘন্টাখানেক ধরে রোদে দাঁড়িয়ে আছেন এখনো ভোট দিতে পারেননি। পরে প্রায় দেড় ঘন্টা পর ধীরে ধীরে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হলেও অনেক ভোটার এই রোদের জন্য বাড়ি ফিরে যান। 

আরও পড়ুন: ‘আপাতত আমি বাড়িতেই থাকব’, ভোট দিয়ে জানালেন খড়্গপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ

তবে শুধু পুরুলিয়া নয় বাঁকুড়ার সারদামনি মহিলা মহাবিদ্যালয় ইভিএম খারাপ থাকার অভিযোগ সামনে এসেছে।  ১৮৭ নাম্বার বুথে মেশিন খারাপ বলে জানা গিয়েছে।  কেউ ৩০ মিনিট আবার কেউ ৪০ মিনিট ধরে লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন বলে অভিযোগ করেছেন ভোটাররা।   নির্দিষ্ট সময়ে   ভোটগ্রহণ শুরু হয়নি বলেই খবর মিলেছে।  অন্যদিকে মালদা হবিবপুর বিধানসভার বুলবুলচন্ডী রাজেন্দ্র নারায়ণ রায় বিদ্যানিকতনে ২৩০  এবং ২৩১ নম্বর  বুথে সকাল ৮ টা ৪৪ পর্যন্ত  ভোটগ্রহণ শুরু হয়নি বলে খবর।  সকাল থেকে  লম্বা লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা ভোটারদের মধ্যে ক্ষোভ তৈরি হয়।  প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ইভিএম বিভ্রাটের জেরেই ভোটগ্রহণে দেরী হচ্ছে 

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6