টিকিট পেলেন না তৃণমূলের ৭৪ বিধায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য ২৯১ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ঘোষিত তালিকায় ঠাঁই হয়নি ২০২১ সালে জয়ী ৭৪ জন তৃণমূল বিধায়কের। ১৫ বিধায়কের আসন বদল হয়েছে। গতবারের জয়ী ১৩৫ জয়ী বিধায়ক লড়ছেন নিজের কেন্দ্রে।

যারা বাদ পড়লেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, টলি তারকা চিরঞ্জিত চক্রবর্তী,কাঞ্চন মল্লিক, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, জোড়াসাঁকোতে বিবেক গুপ্ত। তালিকায় ঠাই পেয়েছেন দুজন প্রাক্তন পুলিশ কর্তা। চাঁচল থেকে লড়বেন প্রসূন বন্দ্যোপাধ্যায়।  অন্যদিকে ডোমকল থেকে লড়বেন হুমায়ুম কবীর।  আসন বদল হয়েছে টলি তারকা সহোম চক্রবর্তীর। চন্ডীপুর থেকে তাঁকে পাঠানো হয়েছে করিমপুরে। উলুবেড়িয়াতে লড়বেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে লড়বেন অসিত পাত্র। টিকিট পেলেন না ক্রিকেটার মনোজ তিওয়ারি। মন্ত্রী ছিলেন তিনি। নির্মল মাজিরও আসন বদল হয়েছে।

আরও পড়ুন: আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় একঝাঁক টলি-তারকা, কে কোন আসনে?

পরমব্রত চট্টোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার এবং প্রার্থী হওয়ার গুঞ্জন উঠেছিল। তবে  সেটা যে কেবলই রটনা তা প্রার্থী তালিকা প্রকাশ হতেই এদিন স্পষ্ট হয়ে গিয়েছে। প্রার্থী হননি  ইমন চক্রবর্তীও। এমনকী তৃণমূল কংগ্রেসের প্রচার ভিডিওতে অঙ্কুশ হাজরাকে দেখা  গেলেও তাঁকেও  প্রার্থী করা হয়নি।  সদ্য তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া পার্নো মিত্র টিকিট  পাননি। 

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫