‘ভোট পড়ে গিয়েছে’, শুনেই তাজ্জব বৃ্দ্ধ, বালুরঘাটে ছাপ্পার অভিযোগ তুলে কমিশনে তৃণমূল

ভোট দিতে গিয়েছিলেন পরিচয়পত্র নিয়ে। লাইনে দাঁড়িয়েও ছিলেন। কিন্তু ভোট দিতে পারলেন না। জানিয়ে দেওয়া হল, তাঁর পোস্টাল ভোট হয়ে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোট দিতে গিয়েছিলেন পরিচয়পত্র নিয়ে। লাইনে দাঁড়িয়েও ছিলেন। কিন্তু ভোট দিতে পারলেন না। জানিয়ে দেওয়া হল, তাঁর পোস্টাল ভোট হয়ে গিয়েছে। কিন্তু অবাক কাণ্ড, তিনি তো ভোট দেননি, অথচ বুথ থেকে তাঁকে জানিয়ে দেওয়া হল, আগেই ভোট পড়ে গিয়েছে তাঁর। হ্যাঁ, আজ ভোট দিতে গিয়ে এমনভাবেই বিপাকে পড়েছিলেন বালুরঘাটের হামিদ সরকার। এদিকে কমিশনের SIR প্রক্রিয়ায় নাম বাদ গিয়েছে রাজ্যের বহু মানুষের। অতএব নাম বাদ যাওয়া কেউই ভোট দিতে পারবেন না। এদিকে পরিচয়পত্র থাকা সত্ত্বেও ভোট দিতে পারলেন না বালুরঘাটের হামিদ সরকার। তবে অভিযোগ, শুধু তিনিই নন, আজ ভোট দিতে গিয়ে ফ্যাসাদে পড়েছেন আরও অনেকে। সকলকেই বলে দেওয়া হয়েছে তাঁদের ভোট পড়ে গিয়েছে পোস্টাল ব্যালটে। অর্থাৎ শুরু হয়েছে ভোট কারচুপি, ছাপ্পাবাজি। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে কমিশনে দ্বারস্থ তৃণমূল।

বিষয়টি নজরে নিয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন বালুরঘাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্পিতা ঘোষ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল থেকেই বাংলার ১৫২ কেন্দ্রে প্রথম দফার ভোট শুরু হয়েছে। ভোট দিতে জায়গায় জায়গায় লম্বা লাইন। কোথাও নির্বিঘ্নে ভোট হচ্ছে, আবার কোথাও ভোট দিতে গিয়ে ঝামেলা পোহাতে হচ্ছে ভোটারদের। পাশাপাশি তৃণমূল-বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ঝামেলা বচসা চলছেই। আবার কোথাও EVM মেশিন বিকল হওয়ার অভিযোগ নিয়ে প্রিসাইডিং অফিসার কে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন ভোটাররা। তবে সবথেকে বেশি ঝামেলা হচ্ছে, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুরে।

তবে দক্ষিণ দিনাজপুরে কড়া নিরাপত্তায় ভোট চললেও বালুরঘাটে ছাপ্পাভোট দেওয়ার অভিযোগ উঠল। বালুরঘাট কেন্দ্রের ১৬৪ নম্বর বুথের ভোটার প্রৌঢ় হামিদ সরকার। তিনি সকাল সকাল ভোট দিতে গিয়েছিলেন। কিন্তু লাইনে দাঁড়িয়ে থাকার পরেও তিনি আর ভোট দিতে পারেন নি! কেন্দ্র থেকে জানিয়ে দেওয়া হয়, তাঁর নামে থাকা ভোট আগেই পড়ে গিয়েছে! এতেই ছাপ্পাভোটের অভিযোগ করেছে তৃণমূল। ঘটনার কথা শুনে ক্ষোভপ্রকাশ করে বালুরঘাটের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ বলেছেন, বিজেপি বিভিন্ন জায়গায় ছাপ্পাভোট দেওয়া হচ্ছে। এই ঘটনা নিয়ে বিজেপির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। কমিশন অভিযোগ খতিয়ে দেখছে বলে খবর। তবে তৃণমূল মিথ্যা অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6