বঙ্গ বিজেপির নয়া কমিটিতে ডানা ছাঁটা হল দিলীপ অনুগামীদের

সহ সভাপতির পদ খুইয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, প্রতাপ বন্দ্যোপাধ্যায়, বিশ্বপ্রিয় রায়চৌধুরী, জয়প্রকাশ মজুমদার ও রাজকমল পাঠক।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা পুরভোটে রামধাক্কা খাওয়ার পরের দিনেই দলের নতুন রাজ্য কমিটির সদস্যদের নাম ঘোষণা করলেন বঙ্গ বিজেপির মুখিয়া সুকান্ত মজুমদার। পেল্লাই সাইজের নয়া কমিটি থেকে কার্যত প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ঘনিষ্ঠ নেতাদের ছেঁটে ফেলা হয়েছে। সহ সভাপতির পদ খুইয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, প্রতাপ বন্দ্যোপাধ্যায়, বিশ্বপ্রিয় রায়চৌধুরী, জয়প্রকাশ মজুমদার ও রাজকমল পাঠক। সাধারণ সম্পাদকের পদ থেকে হঠানো হয়েছে দিলীপ ঘনিষ্ঠ আর এক নেতা সায়ন্তন বসুকে।

৭২ সদস্য বিশিষ্ট নতুন কমিটিতে সহ সভাপতি রয়েছেন ১১ জন, সাধারণ সম্পাদক করা হয়েছে পাঁচ জনকে। সম্পাদক হয়েছেন ১২ জন। সূত্রের খবর, শিগগিরই জেলা সভাপতি পদেও রদবদল করা হবে। আর সে ক্ষেত্রেও দিলীপ ঘনিষ্ঠদের পদ হারানোর সম্ভাবনা একশো শতাংশ। নতুন কমিটি নিয়ে সাংবাদিকদের কোনও প্রতিকইয়া জানাতে রাজি হননি বঙ্গ বিজেপির নয়া মুখিয়া সুকান্ত মজুমদার। ক্ষোভে ফুঁসলেও কমিটি থেকে বাদ পড়া দিলীপ অনুগামীরা কোনও মন্তব্য করতে রাজি হননি।

বিজেপির নতুন রাজ্য কমিটিতে কারা ঠাঁই পেলেন, তা একনজরে দেখে নেওয়া যাক-

সহ সভাপতি

জগন্নাথ সরকার

অর্জুন সিং

রথীন বসু

খগেন মুর্মূ

শ্যামাপদ মন্ডল

সঞ্জয় সিং

সৌমিত্র খান

কৃষ্ণা বৈদ্য

সমিত দাস

মধুছন্দা কর

অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়

 

সাধারণ সম্পাদক

লকেট চট্টোপাধ্যায়

জ্যোতির্ময় সিং মাহাত

অগ্নিমিত্রা পাল

দীপক বর্মন

জগন্নাথ চট্টোপাধ্যায়

 

সম্পাদক

শঙ্কর ঘোষ

গোপাল সাহা

গৌরি শঙ্কর ঘোষ

ফাল্গুনী পাত্র

অশোক দিন্দা

বিমান ঘোষ

নবারুণ নায়েক

সোনালী মূর্মু

লক্ষ্মণ ঘোড়ুই

দীপাঞ্জন গুহ

উমেশ রাই

প্রিয়াঙ্কা টিবরেওয়াল

কোষাধ্যক্ষ

আশিস বাপাত

 

মোর্চা সভাপতি

যুব———————ইন্দ্রনীল খাঁ

মহিলা —-–———–তনুজা চক্রবর্তী

তফশিলি—————সুদীপ দাস

তফশিলি উপজাতি—–জুয়েল মুর্মূ

ওবিসি—————-অজিত দাস

কিষাণ—————মহাদেব সরকার

সংখ্যালঘু মোর্চা——চার্লস নন্দী

ভোট-পরবর্তী হিংসা ও প্রতারণা মামলায় অনুব্রতকে আগাম জামিন দিল কলকাতা হাইকোর্ট

‘দয়া করে সবাই বন্যায় বিপর্যস্ত অসমের পাশে দাঁড়ান’, দেশবাসীর কাছে কাতর আর্জি পাপনের

ভিনধর্মী প্রাপ্তবয়স্ক যুগলের বিয়েতে বাধা নয়! পর্যবেক্ষণ কলকাতা হাই কোর্টের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

‘সবাইকে কাঁদিয়ে পৃথিবীতে আমি এসেছি’, ডি. লিট সম্মান পেয়ে জানালেন সাবিত্রী চট্টোপাধ্যায়

উদ্বোধনের ১২ দিনেই ফাটল ৪,২০০ কোটি টাকার এক্সপ্রেসওয়েতে

নিট প্রশ্নফাঁস নিয়ে ফাস্ট ট্র্যাক আদালতে প্রথম দিনের শুনানিতে অনুপস্থিত সিবিআইয়ের আইনজীবী

মহেশতলায় জিন্স কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বয়লার ফেটে প্রাণ গেল শ্রমিকের

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

সিকিমের দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য ও সরকারি চাকরি দিলেন মুখ্যমন্ত্রী

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে ধৃতদের নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণ, গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬

ভেঙেছিল পা, হার্ট সার্জারি করলেন চিকিৎসকরা! করুণ পরিণতি মহিলার

কলকাতা পুরভোটের তোড়জোর, শুক্রবারই প্রকাশ হতে পারে ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া তালিকা

E-20 নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপমানজনক মন্তব্য, বম্বে হাইকোর্টের দ্বারস্থ নীতিন গড়করি