নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন বাবুল-সহ ৮ জন

রাজ্য মন্ত্রিসভায় জায়গা দেওয়া হল ৮ নতুন মুখকে। হবু মন্ত্রীরা শপথ নেওয়ার জন্য বুধবার তিনটে থেকে রাজভবনে হাজির হওয়া শুরু করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য মন্ত্রিসভায় জায়গা দেওয়া হল ৮ নতুন মুখকে। বুধবার রাজভবনে মন্ত্রী হিসেবে শপথ নিলেন বাবুল সুপ্রিয়-সহ ৮ জন নতুন মুখ। এদিন বিকেল ৪টে থেকে অস্থায়ী রাজ্যপাল লা গণেশন নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করানো শুরু করেন।

বুধবার রাজভবনে শপথ নিতে হাজির হন বাবুল সুপ্রিয়, স্নেহাশিস চক্রবর্তী, উদয়ন গুহ, পার্থ ভৌমিক, সত্যজিৎ বর্মন, তাজমুল হোসেন, বীরবাহা হাঁসদা, বিপ্লব রায়চৌধুরী ও প্রদীপ মজুমদার। পূর্ণমন্ত্রী হিসেবে রাজ্য মন্ত্রিসভায় জায়গা পেলেন বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক বাবুল সুপ্রিয়, জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী, প্রদীপ মজুমদার, পার্থ ভৌমিক এবং উদয়ন গুহ। প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন সত্যজিৎ বর্মন এবং তাজমুল হোসেন। এদিন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন বীরবাহা হাঁসদা এবং বিপ্লব রায়চৌধুর। উল্লেখ্য বীরবাহা হাঁসদা ছাড়া এই তালিকায় থাকা ৮ জনই মন্ত্রিসভায় নতুন মুখ। বীরবাহা হাঁসদা খাদ্য ও সরবরাহ দফতরের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রাজভবনের থ্রোন হলে নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান ভারপ্রাপ্ত রাজ্যপাল লা গণেশন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তিন দফায় শপথ নেন নতুন মন্ত্রীরা। প্রথম দফায় ৫ জন মন্ত্রী শপথ নেন। পরের আরও দু দফায় ২ জন করে শপথ নেন। নতুন মন্ত্রীরা শপথ নেওয়ার জন্য বুধবার তিনটে থেকে রাজভবনে হাজির হওয়া শুরু করেন। এদিন বিকেল ৪টে থেকে নতুন মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়।  এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু-সহ রাজ্য মন্ত্রিসভার একাধিক মন্ত্রী।

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার

মমতা ডেডলাইন বেঁধে দিতেই কালীঘাট তৃণমূল ছাড়ার হিড়িক হেভিওয়েটদের