সাবধান! রাজ্যে প্রতি ২১ জনের নমুনা পরীক্ষায় একজনের করোনা শনাক্ত

কদিনে আক্রান্ত হয়েছেন ৪০৬ জন। আর নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ৭৪ শতাংশে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে করোনাভাইরাসের (Coronavirus) সংক্রমণ ক্রমশই লাগামছাড়া হয়ে উঠছে। নমুনা পরীক্ষার (Sample Test) সংখ্যা বাড়ায় গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ (Daily Case) ও শনাক্তের হার (Positivity rate) এক লাফে অনেকটাই বেড়েছে। নতুন করে আক্রান্তের সংখ্যা চারশোর গণ্ডি ছাড়িয়েছে। একদিনে আক্রান্ত হয়েছেন ৪০৬ জন। আর নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ৭৪ শতাংশে। করোনায় আক্রান্ত হয়ে আরও একজন মৃত্যুর (Covid Death) কোলে লুটিয়ে পড়েছেন। সেই সঙ্গে অ্যাকটিভ কেসের (Active Case) সংখ্যা ২৩০০-র গণ্ডি ছাড়িয়েছে।

মঙ্গলবার রাতে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে নমুনা পরীক্ষার সংখ্যা বেড়েছে। একদিনে আরও ৮ হাজার ৫৬১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ৭৪ শতাংশে। নতুন করে আরও ৪০৬ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ২২ হাজার ৫৪৭ জনে। প্রাণঘাতী ভাইরাসের ছোবলে আরও একজনের মৃত্যু হয়েছে। যার ফলে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ হাজার ২১০ জন।’

দৈনিক সংক্রমণ ও শনাক্তের হারের পাশাপাশি উদ্বেগ বাড়িয়ে চলছে অ্যাকটিভ কেসের সংখ্যা। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন মাত্র ১২০ জন। এ নিয়ে সুস্থ হলেন ১৯ লাখ ৯৯ হাজার ৮ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৮৪ শতাংশে। অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ৩২৯ জন। তার মধ্যে হাসপাতালে ভর্তি ৫০ জন।’

বদলে যাচ্ছে মমতার সাধের প্রকল্প কন্যাশ্রীর নাম, নবান্নে বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

ডাক্তার সেজে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি, ‘জিন জাদুর’ নাম করে ভূতুড়ে চিকিৎসার পর্দাফাঁস 

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘ম্যাজিস্ট্রেটই গুলি চালানোর নির্দেশ দিতে পারেন’, রাহুলের ‘জ্ঞান’ নিয়ে খোঁচা জিতেন্দ্র’র

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির

ডেঙ্গু রোধে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের! বদলাচ্ছে সরকারি স্কুলের ইউনিফর্ম