শুভেন্দুর সভায় ৩ জনের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গড়ল রাজ্য

বুধবারের ওই ঘটনার পর রাজ্য পুলিশের তরফে ৫ সদস্যের তদন্তকমিটি গড়া হল। কমিটিতে রয়েছেন ডিসি ও এসিপি পদমর্যাদার আধিকারিকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আসানসোলে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) কম্বল বিলির কর্মসূচিতে পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যুর (Death) ঘটনার তদন্তে এবার কমিটি গড়ল রাজ্য পুলিশ। বুধবারের ওই ঘটনার পর রাজ্য পুলিশের তরফে ৫ সদস্যের তদন্তকমিটি গড়া হল। কমিটিতে রয়েছেন ডিসি ও এসিপি পদমর্যাদার আধিকারিকরা। মৃত্যুর ঘটনার তদন্ত করে ৭ দিনের মধ্যে তাদের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রিপোর্টে আয়োজকদের গাফিলতি পাওয়া গেলে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করতে পারে পুলিশ।

বুধবার সন্ধ্যায় আসানসোল পুরনিগমের ২৭ নম্বর ওয়ার্ডে বিজেপির কাউন্সিলর চৈতালি তেওয়ারির উদ্যোগে শিবচর্চার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। অনুষ্ঠান থেকে কম্বল বিতরণ করেন রাজ্যের বিরোধী দলনেতা। সেই কর্মসূচিতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক শিশু সহ তিন জনের। মৃতদের নাম যথাক্রমে প্রীতি সিং (১২), চাঁদমনি দেবী (৪৫) ও ঝালি বাউড়ি (৬০)। ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। আসানসোল পুলিশের তরফে জানানো হয়েছে, এই সভা করার জন্য বিজেপির তরফে কোনও অনুমতি নেওয়া হয়নি পুলিশের কাছ থেকে। বুধবার ঘটনার পরেই রাতে হাসপাতালে পৌঁছন পুলিশ সুপার সুধীর কুমার নীলকান্তম। আহতদের সঙ্গে দেখা করেন তিনি। এদিকে এই ঘটনায় বিজেপির তরফে দাবি করা হয়েছে, পুলিশের অনুমতি ছিল এই কর্মসূচিতে।

অন্যদিকে আসানসোলের ঘটনার পর বেশ চাপে পড়ে গিয়েছে গেরুয়া শিবির। এই ঘটনায় বিজেপির নেতারা দু ভাগে ভাগ হয়ে গিয়েছেন। শুভেন্দু অধিকারীকে বিঁধে ইতিমধ্যে মন্তব্য করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। দলের তরফে আরও দায়িত্ব পালন করা উচিৎ ছিল বলে মন্তব্য করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।

রোনাল্ডোর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

সেনাবাহিনী সম্পর্কে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে গ্রেফতার করিমপুরের তৃণমূল নেতা

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা

৪৪ কোটি মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন মালিতে অপহৃত ভারতীয় বংশোদ্ভূত হিরে ব্যবসায়ী

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

স্বামীর দ্বিতীয় বিয়ের আসরে হাজির প্রথম স্ত্রী, প্রকাশ্যে যা বললেন নববধূকে..

চোখের পলকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল লোহার পাত, জখম ৭ যাত্রী, ভয়ঙ্কর ঘটনা বহরমপুর স্টেশনে

আদিনা মসজিদের বাইরে রুদ্রাভিষেক, অশান্তি এড়াতে সতর্ক প্রশাসন

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

সিকিমের দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য ও সরকারি চাকরি দিলেন মুখ্যমন্ত্রী

নিট প্রশ্নফাঁস নিয়ে ফাস্ট ট্র্যাক আদালতে প্রথম দিনের শুনানিতে অনুপস্থিত সিবিআইয়ের আইনজীবী

ভেঙেছিল পা, হার্ট সার্জারি করলেন চিকিৎসকরা! করুণ পরিণতি মহিলার

কলকাতা পুরভোটের তোড়জোর, শুক্রবারই প্রকাশ হতে পারে ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া তালিকা