দেড়ঘণ্টার বৈঠক শেষ, আন্দোলনকে দিল্লিমুখী করার হুঁশিয়ারি চাকরিহারা শিক্ষকদের

Share:

নিজস্ব প্রতিনিধি :  চাকরিহারা শিক্ষকদের পাশে থাকার আশ্বাস সবসময় দিয়েছে সরকার। শিক্ষামন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী সকলেই আশ্বাস দিয়েছেন। তারপরেও নিজেদের অবস্থানে অনড় চাকরিহারা শিক্ষকরা। চাকরিহারাদের কথা মেনে সোমবার তাঁদের সঙ্গে বৈঠক করতে রাজি হয়েছিল সরকার। বিকাশ ভবনে শিক্ষাসচিবের সঙ্গে দেড়ঘণ্টার বৈঠক হয়।  বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করে তাঁরা বলেছেন, রায় পুনর্বিবেচনার জন্য রিভিউ পিটিশনের খসড়া তৈরি করা হয়েছে। রিভিউ পিটিশনের খসরায় সন্তুষ্ট চাকরিহারারা। কিন্তু সম্পূর্ণ সন্তুষ্ট হতে পারেননি তাঁরা।

তাঁদের এখনও দাবি, বিজ্ঞপ্তি না দিয়ে রিপ্যানেল করে চাকরিতে ফেরানো হোক। নতুন করে তাঁরা পরীক্ষা দিতে নারাজ। পাশাপাশি আন্দোলনকে দিল্লিমুখী করারও হুঁশিয়ারি দিয়েছেন চাকরিহারারা। শিক্ষকদের সমস্যা বোঝার চেষ্টা করা হবে বলে এদিনও আশ্বাস দেওয়া হয়েছে। তাঁদের কথা শিক্ষামন্ত্রী থাকলে আরও অনেক প্রশ্নের উত্তর মিলত। যেটা এদিন শিক্ষাসচিবের কাছে থেকে পাননি। তবে আন্দোলন শুধু বাংলায় আটকে থাকবে না। দিল্লিমুখী হবে।

সরকারের সঙ্গে আলোচনা চেয়ে ডেডলাইন বেঁধে দিয়েছিল চাকরিহারা শিক্ষকরা। সেই ডেডলাইনের দিনেই সরকারের পক্ষ থেকে বৈঠক করার কথা বলা হয়েছে। রবিবার শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছিলেন সোমবার সরকারের পক্ষ থেকে কেউ যোগোযোগ করবে। সেই মতো বিকাশ ভবনে বৈঠক হয়েছে।

বিকাশ ভবনের সামনে ২০ দিন ধরে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিহারা শিক্ষকরা। কলকাতা হাইকোর্ট এই আন্দোলন বিকাশ ভবন থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেন্ট্রালপার্কে সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। সেই মতো প্রশাসন ইতিমধ্যেই কাজ শুরু করেছে। বসেছে বায়ো টয়লেট। সেন্ট্রালপার্কের পরিস্থিতি দেখা সেখানে সরার ভাবনা রয়েছে বলে জানিয়েছেন চাকরিহারারা।

 

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

ভুট্টার আঁশে কি গলে কিডনির পাথর? উপকারিতা নাকি লুকিয়ে বড় বিপদ!

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস