আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আশা ও অঙ্গনওয়ারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার

নিজস্ব প্রতিনিধি, লালবাগ: রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে জড়িত আশা কর্মী ও অঙ্গনওয়ারি কর্মীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার (২০ জানুয়ারি)লালবাগের হাজারদুয়ারির নবাব বাহাদুর ইনস্টিটিউশনের মাঠে প্রশাসনিক সভায় তিনি ঘোষণা করেন, ‘আশা ও অঙ্গনওয়ারি কর্মীদের কাজের সুবিধার জন্য মোবাইল ফোন দেবে রাজ্য সরকার। ওই মোবাইল ফোন কেনার জন্য ইতিমধ্যেই টেন্ডার ডাকা হয়েছে। খুব শিগগিরই ওই মোবাইল তুলে দেওয়া হবে মাঠ পর্যায়ে কাজ করা কর্মীদের হাতে।’

কোভিডের সময়ে যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে আশা ও অঙ্গনওয়ারি কর্মীরা মানুষের দরজায়-দরজায় পৌঁছে গিয়েছিলেন সে কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘কোভিডের সময় যখন কেউ ভয়ে বের হতো না, তখন এরা বের হতো। বাড়ি-বাড়ি গিয়ে পরিষেবা দিয়েছে। এখনও পরিষেবা দিচ্ছে। মানুষের জন্য, আমাদের জন্য অনেক কিছু করেছে। তাই এদের জন্যও আমরা অনেক কিছু করার কথা ভেবেছি। আশা ও অঙ্গনওয়ারি কর্মীদের ভাতা বাড়িয়েছি। এবার এদের হাতে ফোন দেওয়া হবে।’ আশা ও অঙ্গনওয়ারি কর্মীদের জন্য কেন্দ্র কোনও টাকা দেয় না বলেও ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী।

এদিনের সভায় নিজেদের মধ্যে বিবাদে এবং ধর্মীয় কারণে সংঘর্ষে না জড়ানোরও আর্জি জানান মুখ্যমন্ত্রী। গত বছর শেষের দিকে বেলডাঙায় সাম্প্রদায়িক অশান্তির প্রসঙ্গ উত্থাপন করে মমতা বলেন, ‘কেউ কেউ মুর্শিদাবাদে দাঙ্গা লাগানোর চেষ্টা চালাচ্ছে। বেলডাঙায় কয়েক দিন আগে সাম্প্রদায়িক অশান্তি পাকানোর চেষ্টা হয়েছিল। কিন্তু আমি উভয় সম্প্রদায়কে ধন্যবাদ জানাচ্ছি, ওই ষড়যন্ত্রে পা না দেওয়ার জন্য। প্রশাসনকে ধন্যবাদ। আমি নিজে রাত জেগে সামলেছি। মনে রাখতে হবে আমরা ঐক্যবদ্ধ পরিবার। আমাদের ভেদাভেদ নেই।’ বিজেপি এবং মোদি সরকার চাইলেও বাংলায় এনসিআর, এনপিআর চালু করতে দেবেন না বলেও এদিন ফের হুঙ্কার ছেড়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘মানুষে-মানুষে বিভেদ লাগাতে বিজেপি সরকার এনআরসি, এনপিআর চালু করতে চাইছে। কিন্তু মনে রাখবেন, আমি থাকতে এগুলো চালু করতে দেব না। বাংলায় হিন্দু-মুসলিম-শিখ-খ্রিস্টান-বৌদ্ধ সব ধর্মের মানুষ পাশাপাশি বসবাস করবেন।’

Published by:

Share Link:

More Releted News:

ভোট দিতে এসে চরম সমস্যায় মানুষজন, ট্রেন–বিমানের টিকিট নিয়ে নাকাল অবস্থা

কালবৈশাখীর দাপটে সব শেষ! নারকেল গাছ চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু স্কুল ছাত্রীর

স্ট্রংরুমের নিরাপত্তায় ২৪ ঘণ্টা থাকবেন কমিশনের আধিকারিকরা,নজরদারিতে আর কী থাকছে?

‘ভোট শেষ, তাও কেন বুথে?’ রূপার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে কমিশনে নালিশ লাভলির

জাতীয় সড়কে ভয়াবহ দু্র্ঘটনা! ১০ টাকায় মৃত মুরগি কেনার হিড়িক গ্রামবাসীদের

ছেলেবেলাতেই পিতৃহারা, মা পরিচারিকার কাজ করতেন, অভাবের মধ্যেও জয়েন্টে ৯৯% রূপায়ণের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ