ভারী বৃষ্টির জেরে দুই জেলায় স্কুলে ছুটির ঘোষণা শিক্ষা দফতরের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দক্ষিণবঙ্গে লাগাতার ভারী বৃষ্টির জেরে পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক। একাধিক জেলায় জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে। কোথাও বাড়ছে নদীর জলস্তর, আবার কোথাও বন্যা-সদৃশ পরিস্থিতির আশঙ্কা। এই পরিস্থিতিতে পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখে দু’দিন স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল।

শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলায় ১৭ ও ১৮ আগস্ট সমস্ত ধরনের স্কুল বন্ধ থাকবে। এর আওতায় থাকছে প্রাথমিক স্কুল, এসএসকে, এমএসকে, জুনিয়র হাইস্কুল, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান। ভারী বৃষ্টির পাশাপাশি জেলার বিভিন্ন এলাকায় জলমগ্নতার আশঙ্কা থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। পূর্ব মেদিনীপুরের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া-সহ বেশ কয়েকটি জেলায় পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। কোথাও নদীর জল বাড়ছে, কোথাও আবার টানা বৃষ্টিতে রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে জেলার প্রশাসনকেও সতর্ক করা হয়েছে। বিভিন্ন জেলায় কন্ট্রোল রুম চালু করে ২৪ ঘণ্টা পরিস্থিতির উপর নজরদারি চালানো হচ্ছে। জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ করার জন্য প্রশাসনিক আধিকারিকদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ কলকাতা বিমানবন্দর থেকে ফের উদ্ধার কোটি টাকার সোনা, গ্রেফতার দুই যাত্রী

এদিকে দুর্যোগ পরিস্থিতি নিয়ে জেলাশাসকদের সঙ্গে জরুরি ভার্চুয়াল বৈঠক করতে চলেছে নবান্ন। মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের নেতৃত্বে ওই বৈঠকে বৃষ্টি, জলমগ্নতা এবং সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিয়ে আলোচনা হওয়ার কথা।

আজকের রাশিফল: আটকে থাকা কাজ শেষ হবে, ভেবেচিন্তে করুন বিনিয়োগ

পুজোর মুখে অগ্নিগর্ভ মণিপুর, সশস্ত্র হামলায় ২৪ ঘন্টায় নিহত ৯, পুড়ে ছাই ১৪ বাড়ি

দিল্লিতে ট্রেন ও মেট্রো বন্ধ নিয়ে দায়ের মামলা, রবিবার শুনানি সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে

ফের রিয়াধের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, তড়িঘড়ি সরানো হল কর্মীদের

বয়স বাড়লেই দুর্বল হয়ে পড়ে মেরুদণ্ড? এই ৬ অভ্যাসেই মিলবে স্বস্তি

নবরাত্রির উপবাসে একঘেয়ে খাবার নয়, এয়ার ফ্রায়ারে বানান মুচমুচে মিষ্টি আলুর চাট

ইউক্রেনে ফের ভয়ঙ্কর গ্লাইড বোমা হামলা রুশ সেনার, ৩ শিশু-সহ নিহত ১৫

মঙ্গলের নক্ষত্রে সূর্যের গোচর, অক্টোবরের শেষে ৫ রাশির জাতকদের অর্থ-সাফল্য যোগ

‘যাঁরা মঞ্চে দুর্গা সেজে….’, নাম না করে তৃণমূলত্যাগী তারকাদের খোঁচা অভিষেকের

শিবির ছেড়ে চলে যাওয়ায় রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফুটবল সংস্থা

১৫ অক্টোবর থেকে ২০০০ টাকার বেশি UPI লেনদেনে মাশুল চালু অনিশ্চিত!

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি