এগরা বিস্ফোরণকাণ্ড: বৃহস্পতিবার ঘটনাস্থলে যাচ্ছে রাজ্য মানবাধিকার কমিশনের দল

ওই দলের নেতৃত্বে থাকবেন এসপি (SP) পদমর্যাদার আধিকারিক।

Share:

নিজস্ব প্রতিনিধি: পূর্ব মেদিনীপুরের এগরায় বিস্ফোরণকাণ্ডে বৃহস্পতিবার ঘটনাস্থলে যাচ্ছে রাজ্য মানবাধিকার কমিশনের ৪ সদস্যের এক প্রতিনিধিদল। সূত্রের খবর, ওই দলের নেতৃত্বে থাকবেন এসপি (SP) পদমর্যাদার আধিকারিক। বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছবে দলটি।

রাজ্য মানবাধিকার কমিশন সূত্রের খবর, এদিন ঘটনাস্থলে গিয়ে ঘুরে দেখবে প্রতিনিধিদল। স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলবেন তারা। পুলিশের সঙ্গে কথা বলে নথি সংগ্রহ করবেন মানবাধিকার কমিশনের আধিকারিকরা। একই সঙ্গে জেলা প্রশাসনের সঙ্গেও তারা কথা বলবেন। উল্লেখ্য ইতিমধ্যে বিস্ফোরণ ঘটা বাজি কারখানারা মালিক ভানু বাগকে পাকড়াও করেছে পুলিশ। ওড়িশার কটকে এক নার্সিংহোমে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাঁকে পাকড়াও করেন তদন্তকারীরা। বিস্ফোরণের জেরে ভানুর শরীরের প্রায় ৭০ শতাংশের বেশি পুড়ে গিয়েছে। সেই কারণে এখনই তাঁকে গ্রেফতার করা সম্ভব নয়। তবে আটক করা হয়েছে ভানুর ছেলে পৃথ্বীজিৎ এবং ভাইপো ইন্দ্রজিৎ-কে।

প্রসঙ্গত মঙ্গলবার এগরায় বাজি কারখানার বিস্ফোরণে মৃত্যু হয় ৯ জনের। নিহতদের মধ্যে ৫ জন মহিলা ও ৩ জন পুরুষ। বিস্ফোরণের দাপটে উড়ে যায় কারখানার ছাদ। ছিন্ন ভিন্ন হয়ে দূরে ছিটকে গিয়ে পড়ে দেহাংশ।এই ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিহতদের পরিবারকে আড়াই লাখ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথাও ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!