উ‍ৎসবের বাংলায় স্বস্তি দিয়ে এক ধাক্কায় অনেকটা কমল করোনার সংক্রমণ

একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ১১৭ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা কয়েকদিন ধরে অস্বস্তির পরে মিলল স্বস্তি। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনাভাইরাসের (Coronavirus) সংক্রমণ অনেকটাই নিম্নমুখী। একদিনে নতুন করে সংক্রমিত (Positive Case) হয়েছেন ১১৭ জন। দৈনিক সংক্রমণের পাশাপাশি শনাক্তের হারও (Positivity Rate) আগের দুদিনের তুলনায় কমেছে। ফের তিন শতাংশের নিচে নেমেছে সংক্রমণ হার। তবে রবিবার করোনায় বাংলা মৃত্যুশূন্য দিন কাটালেও গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসের ছোবলে আরও একজন প্রাণ হারিয়েছেন। স্বস্তি দিয়ে টানা দুদিন বাদে অ্যাকটিভ কেসের সংখ্যা কমেছে।

সোমবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় পাঁচ হাজার ৯৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার কমে দাঁড়িয়েছে ২ দশমিক ৩০ শতাংশ। নতুন করে ১১৭ জনের শরীরে মারণ ভাইরাসের নমুনা শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ লাখ ৯ হাজার ৪৪৮ জনে। ফের করোনার ছোবলে একজন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ২১ হাজার ৪৮৩ জন।’

দৈনিক সংক্রমণের পাশাপাশি দৈনিক সুস্থতার হার-ও স্বস্তি দিয়েছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় দৈনিক আক্রান্তের তুলনায় দৈনিক সুস্থতার হার বেশি। প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২২১ জন। এ নিয়ে সুস্থ হলেন ২০ লাখ ৮৬ হাজার ৯৩ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৮৯ শতাংশেই রয়েছে। অ্যাকটিভ কেসের সংখ্যা কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৭২ জনে।’

সই জাল কাণ্ড: কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, জেনে নিন আজকের রেট

পাণ্ডবেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়কের কার্যালয়ে বিছানা-বালিশ, উদ্ধার ড্রয়ার ভর্তি কন্ডোম!

গ্রেফতার বাঁকুড়ার দাপুটে তৃণমূল নেতা শঙ্কর চক্রবর্তী, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে?

ব্যক্তিগত কারণ দেখিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদে ইস্তফা উত্তম বারিকের

‘শুধু পিসি-ভাইপোই থাকবে’! তৃণমূলের ভাঙন নিয়ে খোঁচা দিলীপ ঘোষের

বাড়ির সামনে স্থানীয়দের ‘চোর-চোর’ স্লোগান নিয়ে কার বিরুদ্ধে চটে লাল সন্দীপন?

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

‘বিশ্বাসবাবু আজকে গুপী হলেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে আহ্লাদে আটখানা ঋদ্ধি সেন

গরমে স্বস্তির চুমুক! বাড়িতেই বানিয়ে ফেলুন লেবু ও বরফ মেশানো হিবিস্কাস আইসড টি

‘এক-তৃতীয়াংশ জায়গায় বৃক্ষরোপণ বাধ্যতামূলক’, ঘোষণা মুখ্যমন্ত্রীর