সুখবর, রাজ্যে একদিনে করোনায় আক্রান্ত মাত্র ১২ জন, ফের মৃত্যুহীন দিন

পাশাপাশি দৈনিক মৃত্যুও অনেকটা স্বস্তি দিয়েছে। ফের মৃত্যুশূন্য দিন কাটিয়েছে রাজ্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধি-নিষেধ সম্পূর্ণ উঠে যাওয়ায় পরিস্থিতি কোথায় দাঁড়াবে তা নিয়ে অনেকের মনেই আশঙ্কা ছিল। কিন্তু সেই আশঙ্কার মেঘ কেটে অনেকটাই স্বস্তি দিল করোনার দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘন্টায় শুধু যে মারণ ভাইরাসের সংক্রমণ আগের দিনের তুলনায় নিম্নমুখী, তাই নয়, একদিনে আক্রান্ত হয়েছেন মাত্র ১২ জন। পাশাপাশি দৈনিক মৃত্যুও অনেকটা স্বস্তি দিয়েছে। ফের মৃত্যুশূন্য দিন কাটিয়েছে রাজ্য। সক্রিয় করোনা রোগীর সংখ্যা আগের দিনের চেয়ে কমে দাঁড়িয়েছে ৫৮৬ জন।

সোমবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে ৭৮৯২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে রাজ্যে ২ কোটি ৪৮ লাখ ২ হাজার ৬০৭টি নমুনা পরীক্ষা করা হল। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ১৫ শতাংশে। যার ফলে নতুন করে আরও ১২ জনের শরীরে মারণ ভাইরাসের নমুনা শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ১৭ হাজার ৫০৭ জন। নতুন করে কারও মৃত্যু না হওয়ায় মৃতের সংখ্যা ২১ হাজার ১৯৯ জনেই দাঁড়িয়ে রয়েছে।’

দৈনিক সংক্রমণ, মৃত্যুর পাশাপাশি সুস্থতার হারও স্বস্তি দিচ্ছে। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৪২ জন। এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন ১৯ লাখ ৯৫ হাজার ৭৫২ জন। সুস্থতার হার অবশ্য ৯৮ দশমিক ৯২ শতাংশেই রয়েছে। একদিনে অ্যাকটিভ কেসের সংখ্যা কমেছে ৩০টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৬ জনে। তার মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫০ জন।’   

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার