রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ ফের নিম্নমুখী, কমল শনাক্তের হার-ও

নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজার ২৮৪ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অস্বস্তি কাটিয়ে ফের ফিরল স্বস্তি। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ, দৈনিক মৃত্যু ও শনাক্তের হার অনেকটাই স্বস্তি দিল। নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজার ২৮৪ জন। মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন ছয়জন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৮৭ শতাংশে।

গত কয়েকদিন ধরেই রাজ্যে করোনা সংক্রমণ (Coronavirus) চিত্র কখনও নিম্নমুখী আবার কখনও ঊর্ধ্বমুখী। গতকাল বৃহস্পতিবারই দৈনিক সংক্রমণ (Daily Case) দেড় হাজারের গণ্ডির কাছাকাছি পৌঁছে গিয়েছিল। ফলে উদ্বেগ কিছুটা বেড়েছিল। কিন্তু শুক্রবার রাজ্যের স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) করোনা সংক্রান্ত বুলেটিন কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে এনেছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে ১৪ হাজার ৪৭৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৮৭ শতাংশে। নতুন করে আরও এক হাজার ২৮৪ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ৯১ হাজার ৭৬৭ জন। প্রাণঘাতী ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন ছয় জন। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ২১ হাজার ৩৫২ জন।’

দৈনিক আক্রান্তের তুলনায় অবশ্য দৈনিক সুস্থতার হার যথেষ্টই আশাব্যঞ্জক। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৪১৮ জন। এ নিয়ে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠলেন ২০ লাখ ৫২ হাজার ৪১২ জন। সুস্থতার হার আগের দিনের চেয়ে বেড়ে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ১২ শতাংশে। অ্যাকটিভ কেসের সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৮ হাজার তিনে।’

আফগানদের গুঁড়িয়ে দিয়ে তৃতীয় ম্যাচ ১২৭ রানে জিতলেন শ্রেয়সরা

সকাল থেকে রাত পর্যন্ত প্যাকেটের খাবারেই ভরসা? জানুন অজান্তেই শরীরের কতটা ক্ষতি করছেন

রান্নার মাঝেই হঠাৎ শেষ? কিভাবে আগাম জানবেন সিলিন্ডারে গ্যাসের পরিমাণ!

অভিষেকের ধ্বংসলীলা, আফগানদের ২২২ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

বিশ্বকর্মা পুজোয় ডুয়ার্সে ‘মহাকাল রূপী’ হাতির আরাধনায় মাতেন গ্রামবাসীরা

আফগানদের বিরুদ্ধে খুনে মেজাজে ব্যাটিং, ৩০ বলে শতরান করে বিশ্বরেকর্ড অভিষেকের

শিন্ডে গোষ্ঠীকে শিবসেনার প্রতীক বরাদ্দ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

ত্রাণ শিবিরে ২৫ জনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মণিপুর সরকারকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

অপহরণের পর বন্দুক দেখিয়ে ২২ বছরের তরুণীকে গণধর্ষণ! নাম জড়াল প্রাক্তন বিজেপি বিধায়কের

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কিনছেন ৬৪ শতাংশ ভারতীয়, সমীক্ষায় উদ্বেগজনক তথ্য

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর