করোনার থাবা থেকে মুক্তির পথে বাংলা, একদিনে আক্রান্ত ১৩ জন

গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন মাত্র ১৩ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের একাধিক রাজ্যে যেখানে প্রাণঘাতী করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ ফের বেলাগাম হয়ে উঠেছে, সেখানে উল্টোচিত্র রাজ্যে। মারণ ভাইরাসের দৈনিক সংক্রমণ ক্রমশই নিম্নমুখী। গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন মাত্র ১৩ জন। নতুন করে কারও প্রাণহানি হয়নি। এ নিয়ে টানা আটদিন মৃত্যুহীন দিন পার করল বাংলা। তবে দৈনিক শনাক্তের হার অর্থা‍ৎ পজিটিভিটি রেট আগের দিনের তুলনায় সামান্য বেড়েছে। সংক্রমণ হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ২১ শতাংশে। 

সোমবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে ৬ হাজার ৩২৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে ২ কোটি ৪৮ লাখ ৭৯ হাজার ৯৪টি নমুনা পরীক্ষা করা হল। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ২১ শতাংশে। নতুন করে ১৩ জনের শরীরে মারণ ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হলেন ২০ লাখ ১৭ হাজার ৬৯৫ জন। নতুন করে কারও প্রাণহানি না ঘটায় মৃতের সংখ্যা ২১ হাজার ১৯৯ জনেই থমকে রয়েছে।’

দৈনিক সুস্থতার হার অবশ্য আশার আলো দেখাচ্ছে। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩৩ জন। এ নিয়ে এদিন সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠলেন ১৯ লাখ ৯৬ হাজার ৫৮ জন। সুস্থতার হার অবশ্য ৯৮ দশমিক ৯৩ শতাংশেই রয়েছে। একদিনে অ্যাকটিভ কেস কমেছে ২০টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪৩৭ জনে।’

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১