৩৭ দিন বাদে রাজ্যে করোনার সংক্রমণ সর্বনিম্ন, কমল দৈনিক মৃত্যু

সুস্থতার হারেও স্বস্তি মিলেছে। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮ শতাংশে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সরস্বতী পুজোর দিন সন্ধ্যাতেই মিলল স্বস্তির খবর। রাজ্যে গত ২৪ ঘন্টায় করোনার সংক্রমণ আরও নিম্নমুখী। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ১,৩৪৫ জন। গত ২৯ ডিসেম্বরের পরে এটাই একদিনে সর্বনিম্ন সংক্রমণ। স্বস্তি দিয়েছে দৈনিক মৃত্যুর হার-ও। মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন ৩১ জন। তবে শনাক্তের হার আগের দিনের তুলনায় সামান্য বেড়েছে। সুস্থতার হারেও স্বস্তি মিলেছে। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮ শতাংশে।

শুক্রবারই রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ দীর্ঘদিন বাদে দেড় হাজারের ঘরে নেমেছিল। ২৪ ঘন্টা বাদে আরও নিম্নমুখী সংক্রমণ। ফলে স্বাস্থ্য আধিকারিকদের মুখের হাসি চওড়া হচ্ছে। শনিবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৬ হাজার ৭৭২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৩ দশমিক ৬৬ শতাংশে। নতুন করে এক হাজার ৩৪৫ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ পাঁচ হাজার ৩৭ জনে। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুমিছিলে সামিল হয়েছেন আরও ৩১ জন। এ নিয়ে এদিন সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত রাজ্যে করোনার বলি হলেন ২০ হাজার ৭৮৯ জন।’

রাজ্যে দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলাতে একদিনে আক্রান্ত হয়েছেন ২২৩ জন। আর প্রাণ হারিয়েছেন চার জন। মৃত্যুর নিরিখে শীর্ষে কলকাতা। মহানগরীতে একদিনে মারণ ভাইরাসের ছোবল কেড়েছে আট প্রাণ। নতুন করে সংক্রমিত হয়েছেন ১৫৯ জন। বাকি ২১ জেলায় দৈনিক সংক্রমণ একশোর গণ্ডির নিচে। তবে জলপাইগুড়ি ও দার্জিলিংয়ের সংক্রমণ চিত্র কিছুটা হলেও উদ্বেগ বাড়াচ্ছে। ওই দুই জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৯৮ ও ৯১ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

রাজ্যে করোনা আক্রান্তদের সুস্থতার হার অবশ্যই আশার আলো জাগাচ্ছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, মারণ ভাইরাসকে হারিয়ে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন দু’হাজার ২৫১ জন। এ নিয়ে সুস্থ হলেন ১০ লাখ ৬৪ হাজার ৯৭২ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮ শতাংশে। একদিনে ৯৩৭টি অ্যাকটিভ কেস কমায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২০ হাজারের গণ্ডির নিচে নেমেছে। সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ২৭৬ জনে।

জ্বর-লাগাতার বমি, ধর্মীয় অনুষ্ঠানের খাবার খেয়ে অসুস্থ ৩৫ জন গ্রামবাসী, চাঞ্চল্য সন্দেশখালিতে

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

তোলাবাজির প্রতিবাদ করায় লাঠি দিয়ে পিটিয়ে বিজেপি কর্মীর হাত ভেঙে দিল দুষ্কৃতীরা, উত্তপ্ত সবং

‘আগের সরকার নয় যে যা খুশি করবেন!’ ট্রোলারদের জবাব দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা

মানুষ নয়, CPR দিয়ে বেহুঁশ সাপকে বাঁচালেন ব্যক্তি, ভাইরাল চমকে ওঠা ভিডিও

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ হামলা, গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতার ভাই

বিয়ের দু’বছরের মাথায় বাবা-মা হলেন শোভন-সোহিনী, নায়িকার কোলে পুত্র এল না কন্যা?

ভোটার তালিকায় নাম বাদ, সপরিবারে এসআইআরের নোটিশ পেলেন লালকৃষ্ণ আডবানি

Asian Games: শেফালির ঝোড়ো সেঞ্চুরি, বাংলাদেশের বিরুদ্ধে ১৯৬ রানের টার্গেট ভারতের

করম পুজোয় জঙ্গলমহলে উৎসবের আবহ, পুরুলিয়ায় ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর

সৌদির তেল পরিকাঠামোয় হুথিদের হামলা, নাগরিকদের সাবধান করল আমেরিকা

এশিয়ান গেমসের জন্য ভারতীয় দলে যোগ ৩ দাপুটে বোলারের, কারা তাঁরা?

‘মমতা নেই, অশরীরী আত্মা ঘুরে বেড়াচ্ছে,’ কদর্য আক্রমণ পাপিয়ার