রাজ্যে কমল সংক্রমণ হার, কিন্তু ঊর্ধ্বমুখী দৈনিক সংক্রমণ

গত ২৪ ঘন্টায় আগের দিনের তুলনায় রাজ্যে সংক্রমণ হার কমে দুই শতাংশের নিচে দাঁড়ালেও দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৩৫ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বস্তি মিলছে না কিছুতেই। রাজ্যে ক্রমশই উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে করোনার সংক্রমণ (Coronavirus)। একদিন দৈনিক সংক্রমণ (Daily Positive Case)  কমছে তো সংক্রমণ হার (Positivity Rate) বাড়ছে। আবার অন্যদিন সংক্রমণ হার স্বস্তি দিচ্ছে তো অস্বস্তি বাড়াচ্ছে দৈনিক আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় আগের দিনের তুলনায় রাজ্যে সংক্রমণ হার কমে দুই শতাংশের নিচে দাঁড়ালেও দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৩৫ জন। তবে করোনায় আক্রান্ত হয়ে নতুন করে কারও মৃত্যু (Covid Death) হয়নি। কিন্তু অ্যাকটিভ কেসের (Active Case) সংখ্যা এক ধাক্কায় ৭৮ জন বেড়েছে।

মঙ্গলবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে নমুনা পরীক্ষা বেড়েছে। একদিনে আরও ৭ হাজার ২৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১ দশমিক ৮৫ শতাংশ। নতুন করে আরও ১৩৫ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ২০ হাজার ৫৪৪ জন। নতুন করে কারও মৃত্যু হয়নি। ফলে মারণ ভাইরাসে মৃতের সংখ্যা ২১ হাজার ২০৬ জনেই থমকে রয়েছে।’

ঊর্ধ্বমুখী দৈনিক সংক্রমণের পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে অ্যাকটিভ কেসের সংখ্যাও। প্রতিদিনই হু-হু করে বাড়ছে অ্যাকটিভ কেস। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৫৭ জন। এ নিয়ে এদিন সন্ধ্যা পর্যন্ত রাজ্যে করোনাকে জয় করলেন ১৯ লক্ষ ৯৮ হাজার ৪৭২ জন। একদিনে অ্যাকটিভ কেস বেড়েছে ৭৮টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬৬ জনে। তবে হাসপাতালে ভর্তি থাকা রোগীর সংখ্যা কমেছে।’

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১