রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ ফের দেড় হাজার ছুঁইছুঁই

নতুন করে সংক্রমিত হয়েছেন এক হাজার ৪৯৫ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বস্তি কাটিয়ে ফের ফিরছে অস্বস্তি, উদ্বেগ। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনার (Coronavirus) দৈনিক সংক্রমণ (Daily Case)  ফের ঊর্ধ্বমুখী। এক লাফে দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়ে দেড় হাজার ছুঁইছুঁই। নতুন করে সংক্রমিত হয়েছেন এক হাজার ৪৯৫ জন। দৈনিক সংক্রমণের পাশাপাশি দৈনিক মৃত্যুর সংখ্যাও (Daily Covid Death) আগের দিনের চেয়ে বেড়েছে। একদিনে মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন সাত জন। নমুনা পরীক্ষার (Sample Test) তুলনায় সংক্রমণ হার (Positivity Rate) বেড়ে দাঁড়িয়েছেন ১০ দশমিক ৪২ শতাংশে।

বৃহস্পতিবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার সংখ্যা আগের দিনের চেয়ে সামান্য কমেছে। নতুন করে ১৪ হাজার ৩৪১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১০ দশমিক ৪২ শতাংশে। নতুন করে আরও এক হাজার ৪৯৫ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্ত হলেন ২০ লাখ ৯০ হাজার ৪৮৩ জন। নতুন করে আরও সাতজন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে লুটিয়ে পড়েছেন। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ২১ হাজার ৩৪৬ জন।’

দৈনিক সংক্রমণ, দৈনিক মৃত্যু ও শনাক্তের হার অস্বস্তি বাড়ালেও সামান্য স্বস্তি দিয়েছে সুস্থতার হার। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৪৩৯ জন। এ নিয়ে এদিন সন্ধ্যা পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ৪৯ হাজার ৯৯৪ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ০৬ শতাংশে। আগের দিনের তুলনায় অ্যাকটিভ কেসের সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ১৪৩ জনে।’

শনির সুদৃষ্টি, বিদেশ ভ্রমণের সুযোগ আসবে, রাগ নিয়ন্ত্রণে রাখুন, ব্যবসায় বিনিয়োগ লাভজনক হবে

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১