৩৩ দিন বাদে রাজ্যে করোনার সংক্রমণ সর্বনিম্ন, আক্রান্ত ১,৯১০ জন

নিক সংক্রমণ ক্রমশ কমলেও কিছুটা উদ্বেগ বাড়াচ্ছে দৈনিক মৃত্যু। একদিনে মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন ৩৬ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রমশই করোনার ভয়াবহ সংক্রমণের থাবা থেকে মুক্ত হচ্ছে বাংলা। গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ শুধু দু’হাজারের গণ্ডির নিচেই নামেনি, গত ৩৩ দিনের মধ্যে সংক্রমণ সর্বনিম্ন। দৈনিক সংক্রমণ ক্রমশ কমলেও কিছুটা উদ্বেগ বাড়াচ্ছে দৈনিক মৃত্যু। একদিনে মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন ৩৬ জন। শনাক্তের হারও আগের দিনের তুলনায় কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৪৯ শতাংশে।

সোমবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে দৈনিক করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় ৩৪ হাজার ৮১৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে পাঁচ দশমিক ৪৯ শতাংশে। যার ফলে আরও এক হাজার ৯১০ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লাখ ৯৫ হাজার ৫১৬ জনে। দৈনিক সংক্রমণ আগের দিনের তুলনায় কমলেও দৈনিক মৃত্যু সামান্য বেড়েছে। মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন ৩৬ জন। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ২০ হাজার ৬১৯ জন।’

দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নিরিখে কলকাতাকে পিছনে ফেলে ফের শীর্ষে উঠে এসেছে উত্তর ২৪ পরগনা। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলাটিতে মারণ ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৩৩ জন আর মৃত্যু হয়েছে ১৩ জনের। কলকাতায় সংক্রমণ পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। একদিনে মহানগরীতে  আক্রান্ত হয়েছেন ১৭৯ জন। মৃত্যু হয়েছে পাঁচ জনের। হুগলিতে একদিনে সংক্রমিত হয়েছেন ১৪১ জন। দক্ষিণ ২৪ পরগনায় ১৩১ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। মৃত্যুর কোলে লুটিয়ে পড়েছেন দুই জন।’

দৈনিক সংক্রমণ যেমন নিম্নমুখী তেমনই সুস্থতার হারও মারণ ভাইরাসের কবল থেকে মুক্ত হওয়ার আশা জাগাচ্ছে। করোনা বুলেটিন অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে জীবনযুদ্ধে জয়ী হয়েছেন সাত হাজার ৭২৭ জন। এ নিয়ে করোনাকে জয় করলেন ১৯ লাখ ৪৯ হাজার ১৮৮ জন। সুস্থথার হার বেড়ে দাঁড়াল ৯৭ দশমিক ৬৮ শতাংশে। একদিনে অ্যাকটিভ কেস কমেছে পাঁচ হাজার ৮৫৩টি। রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে হয়েছে ২৫ হাজার ৭০৯ জন।’

৪৮ লাখি ঘড়ি পরে ‘লালবাগচা রাজা’র দর্শনে রণবীর সিংহ

মহিলাদের পোশাকে তিন মাস হোটেলে ‘গা-ঢাকা’! পুরুলিয়ায় আটক ৪ বাংলাদেশি যুবক

নন্দীগ্রামের পর রেজিনগরেও মনোনয়ন প্রত্যাহার করে নিলেন মমতা তৃণমূলের প্রার্থী রবিউল

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার রবিউলের

পুরুলিয়ায় ফের রহস্যমৃত্যু, ফাঁকা বাড়ি থেকে উদ্ধার ১৬ বছরের কিশোরীর দেহ

বিপজ্জনক রাস্তায় যাত্রীকে নামানোর দায়ে ৪ কোটি ডলার জরিমানা উবেরের

‘আমি ভাল নেই’, এশিয়ান গেমস থেকে বাদ পড়তেই কষ্টের কথা জানালেন নীরজ চোপড়া

‘উনি বড় মাপের নেত্রী’, মমতাকে ব্যঙ্গ দলবদলু সায়নী ঘোষের

তিরুপতি লাড্ডুর ঘি-তে পাম তেল! ইডির হাতে গ্রেফতার সুকৃতি ফুডসের প্রোমোটার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

ট্রাম্পের পদক্ষেপে ভারতের উপর ১০০ শতাংশ শুল্কের খাড়া

প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখাই কাল! প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করল দ্বিতীয় স্ত্রী

অপেক্ষার অবসান! খুলছে কবি সুভাষ মেট্রো, কবে থেকে মিলবে পরিষেবা?

গণেশ বিসর্জন সেরে ফেরার পথেই ভয়াবহ দুর্ঘটনা, একই পরিবারের ৪ জনের মৃত্যু