স্বস্তি দিয়ে রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ ফের দুশোর নিচে

একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯৩ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সামান্য হলেও ফিরল স্বস্তি। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনার (Coronavirus) দৈনিক সংক্রমণ (Daily Positive Case) ফের দুশোর গণ্ডির নিচে নামল। সেই সঙ্গে নমুনা পরীক্ষার (Sample Test) তুলনায় শনাক্তের হারও (Positivity Rate) নিম্নমুখী। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯৩ জন। আর শনাক্তের হার দাঁড়িয়েছে ২ দশমিক ৩১ শতাংশে। মারণ ভাইরাসের ছোবলে (Covid Death) প্রাণ হারিয়েছেন দুই জন। অ্যাকটিভ কেসের (Active Case) সংখ্যা ২৩০০-র নিচে নেমেছে।

শুক্রবারই রাজ্যে করোনার দৈনিক সংক্রমণের রেখচিত্র আগের দিনের তুলনায় ঊর্ধ্বমুখী ছিল। সেই সঙ্গে শনাক্তের হারও বেড়েছিল। ফলে উদ্বেগ বেড়েছিল। তবে শনিবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত করোনা বুলেটিন সুখবর বয়ে এনেছে। করোনা বুলেটিন অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় ৮ হাজার ৩৪৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ২ দশমিক ৩১ শতাংশে। নতুন করে ১৯৩ জন সংক্রমিত হয়েছেন। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্ত হলেন ২১ লাখ সাত হাজার ৭০৭ জন। প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে লুটিয়ে পড়েছেন দুই জন। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ২১ হাজার ৪৭২ জন।’

দৈনিক আক্রান্তের তুলনায় গত ২৪ ঘন্টায় সুস্থতার হার বেশি। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘নতুন করে মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২৮৩ জন। এদিন সন্ধ্যা পর্যন্ত করোনাকে জয় করলেন ২০ লাখ ৮৩ হাজার ৯৬৭ জন। সুস্থতার হার অবশ্য ৯৮ দশমিক ৮৭ শতাংশই রয়েছে। অ্যাকটিভ কেসের সংখ্যা কমে দাঁড়িয়েছে ২ হাজার ২৬৮টি।’

শনির সুদৃষ্টি, বিদেশ ভ্রমণের সুযোগ আসবে, রাগ নিয়ন্ত্রণে রাখুন, ব্যবসায় বিনিয়োগ লাভজনক হবে

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১