রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ দুশোর নিচে নামল

একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৯৫ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে করোনাভাইরাসের (Coronavirus) দৈনিক সংক্রমণ (Daily Cases)  ক্রমশই স্বস্তি দিয়ে চলছে। গত ২৪ ঘন্টায় আগের দিনের তুলনায় দৈনিক সংক্রমণ শুধু নিম্নমুখীই নয়, এক ধাক্কায় দুশোর গণ্ডির নিচে নেমেছে। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৯৫ জন। তবে দৈনিক সংক্রমণ আগের দিনের তুলনায় নিম্নমুখী হলেও সংক্রমণ হার (Positivity Rate) সামান্য ঊর্ধ্বমুখী। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণ হার দাঁড়িয়েছে ৩ দশমিক ১৮ শতাংশে। মারণ ভাইরাসের ছোবলে (Covid Death) প্রাণ হারিয়েছেন চার জন।

সোমবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) পক্ষ থেকে প্রকাশিত দৈনিক করোনা বুলেটিনে (Covid Status) জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় ৬ হাজার ১৩৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় (Sample Test) শনাক্তের হার দাঁড়িয়েছে ৩ দশমিক ১৮ শতাংশ। নতুন করে আরও ১৯৫ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্ত হলেন ২১ লাখ চার হাজার ৯৫০ জন। প্রাণঘাতী ভাইরাসের ছোবলে নতুন করে আরও চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ২১ হাজার ৪৪৫ জন।’

দৈনিক সংক্রমণের পাশাপাশি স্বস্তি দিয়েছে সক্রিয় করোনা রোগীর (Active Case)  সংখ্যা। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৪৪৭ জন। এ নিয়ে এদিন সন্ধে পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ৭৯ হাজার ৮৭০ জন। সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৮১ শতাংশে। অ্যাকটিভ কেসের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৬৩৫ জনে।’

‘ককরোচ জনতা পার্টিকে আরও দীর্ঘ পথ যেতে হবে’, ভিডিও বার্তা অভিজিতের

‘পিওকে ছাড়া পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা নয়’, কার্গিল দিবসে স্পষ্ট বার্তা রাজনাথের

বিশ্বকাপের হারের পর প্রথমবার প্রকাশ্যে এলেন মেসি, কোথায় দেখা গেল?

সবুজসাথী’র নাম বদলে হচ্ছে সারথি, নীলের বদলে গেরুয়া সাইকেল পাবেন পড়ুয়ারা

শিক্ষামন্ত্রী পদে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, মন ভারাক্রান্ত শুভেন্দুর

সাগরে গভীর নিম্নচাপ, ভারী বৃষ্টির জেরে ভাসবে গোটা বাংলা

কার্গিল দিবসে ভারতীয় সেনার প্রতি শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

বিধবার সঙ্গে প্রেম করে যুবকের মর্মান্তিক পরিণতি! খাল থেকে উদ্ধার দেহ

অগস্টে সূর্য-বুধ ও মঙ্গলের গোচরে তৈরি হবে রাজযোগ, বদলে যাবে ৪ রাশির জাতকদের জীবন

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

২০ হাজার টাকার মধ্যে বাজার কাঁপাচ্ছে দুই স্মার্টফোন, কোনটা কিনবেন?

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ