স্বস্তি দিয়ে রাজ্যে নিম্নমুখী করোনার সংক্রমণ ও শনাক্তের হার

গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯৮ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: উদ্বেগ কাটল না বটে, তবে সামান্য হলেও রাজ্যের করোনা (Coronavirus) পরিস্থিতি নিয়ে স্বস্তি মিলল। আগের দিনের তুলনায় গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ (Daily Positive Case) ও শনাক্তের হার (Positiity Case)-দুই’ই নিম্নমুখী। নতুন করে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৯৮ জন। আর শনাক্তের হার কমে দাঁড়িয়েছে ২ দশমিক ২৬ শতাংশে। নতুন করে কারও মৃত্যু হয়নি। তবে অ্যাকটিভ কেসের (Active Case) সংখ্যা আগের দিনের চেয়ে বেড়ে এগারোশ’র গণ্ডি ছাড়িয়েছে। 

বুধবারই রাজ্যের করোনার সংক্রমণ ও শনাক্তের হার এক ধাক্কায় অনেকখানি ভয় ধরিয়ে দিয়েছিল। নতুন করে আক্রান্ত হয়েছিলেন ২৩০ জন। আর সংক্রমণ হার বেড়ে হয়েছিল ২ দশমিক ৯৫ শতাংশ। পরিস্থিতি ক্রমশই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে আশঙ্কাপ্রকাশ করেছিলেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় কিছুটা হলেও স্বস্তির খবর মিলল।

স্বাস্থ্য দফতরের প্রকাশিত করোনা বুলেটিন অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে ৮ হাজার ৭৪৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় সংক্রমণ হার দাঁড়িয়েছে ২ দশমিক ২৬ শতাংশে। নতুন করে ১৯৮ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্ত হলেন ২০ লক্ষ ২০ হাজার ৯৭২ জন। নতুন করে কেউ মারা না যাওয়ায় করোনায় মৃতের সংক্যা ২১ হাজার ২০৭ জনেই থমকে রয়েছে।’

তবে উদ্বেগ বাড়িয়ে চলেছে অ্যাকটিভ কেসের ঊর্ধ্বমুখী রেখচিত্র। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন মাত্র ৬১ জন। এ নিয়ে করোনাকে জয় করলেন ১৯ লক্ষ ৯৮ হাজার ৫৯১ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৮৯ শতাংশে। একদিনে অ্যাকটিভ কেস বেড়েছে ১৩৭টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ১৭৪ জন।’

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের