স্বস্তি, রাজ্যে একদিনে করোনায় আক্রান্ত মাত্র ২২ জন

একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ২২ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে করোনাভাইরাসের (Coronavirus)  সংক্রমণ ক্রমশই স্বস্তি দিচ্ছে। আগের দিনের তুলনায় গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ (Daily Cases) ও নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার (Positivity rate) অনেকটাই নিম্নমুখী। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ২২ জন। আর সংক্রমণ হার আগের দিনের চেয়ে কমে দাঁড়িয়েছে শূন্য দশমিক ২৭ শতাংশে। দৈনিক মৃত্যুর (Daily Covid Death) পরিসংখ্যান যেমন স্বস্তি দিয়েছে, তেমনই আশার আলো দেখাচ্ছে সুস্থতার হার (recovery rate)।

শুক্রবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘আগের দিনের চেয়ে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার সংখ্যা অনেকটাই কমেছে। নতুন করে ৮ হাজার ২০০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে মোট ২ কোটি ৫২ লক্ষ ৭৭ হাজার ৯১৮টি নমুনা পরীক্ষা করা হল। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ২৭ শতাংশে। নতুন করে আরও ২২ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ১৯ হাজার ২৫৩ জনে। নতুন করে কারও মৃত্যু না হওয়ায় মারণ ভাইরাসের মৃত্যুমিছিল ২১ হাজার ২০৩ জনেই থমকে রয়েছে।’

সবচেয়ে স্বস্তির হল, সুস্থতার হার ক্রমশই আশার আলো দেখাচ্ছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩৯ জন। এ নিয়ে করোনাকে হারিয়ে রাজ্যে সুস্থ হয়ে উঠলেন ১৯ লাখ ৯৭ হাজার ৭০৬ জন। সুস্থতার হার অবশ্য ৯৮ দশমিক ৯৩ শতাংশই রয়েছে। একদিনে অ্যাকটিভ কেস কমেছে ১৭টি। যার ফলে এদিন সন্ধ্যা পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩৪৪ জনে। তার মধ্যে হাসপাতালে চিকি‍ৎসাধীন ২৬ জন।’

বারুইপুরে এনকাউন্টার কাণ্ডে পুলিশের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট

পাকিস্তানে বসে জঙ্গী কার্যকলাপ, ৫ অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত জম্মু-কাশ্মীর পুলিশের

প্রথম শ্রেণি থেকেই আমূল পরিবর্তন সিলেবাসে, বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর

চট্টগ্রামের ত্রাস কুখ্যাত গ্যাংস্টার ডেভিড ইমনের কাছ থেকে উদ্ধার আধার কার্ড

হাওড়া ডিভিশনে ফের একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, ঘোষণা পূর্ব রেলের

ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসের পুরস্কার তালিকা প্রকাশ, বিশেষ সম্মানে ভূষিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

প্রেমিকের সামনে নিট পরীক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

সল্টলেকে জনতার দরবারে নানা সমস্যার সমাধানে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বাংলার মানুষ

সল্টলেকে ঘরের ভিতরে জোড়া মৃতদেহ উদ্ধার, খুন নাকি আত্মহত্যা? তদন্তে পুলিশ

পড়ুয়াদের আন্দোলনে SOP মানা হয়েছে? দিল্লি পুলিশের কাছে জবাব তলব সুুপ্রিম কোর্টের

পাক সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ১৫

তিনটি মামলায় অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

সিঙ্গুর, দুর্গাপুরে কেমিক্যাল পার্ক গড়তে শুভেন্দুকে চিঠি শমীকের

মমতার প্রতি রাজীব গান্ধির স্নেহের কথা কল্যাণকে স্মরণ করালেন প্রিয়াঙ্কা