রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ নিম্নমুখী হলেও উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যু

গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ২৩৭ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বস্তি দিয়ে রাজ্যে নিম্নমুখী করোনাভাইরাসের (Coronavirus) দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত  (New Case) হয়েছেন ২ হাজার ২৩৭ জন। দৈনিক সংক্রমণের (Daily Case) পাশাপাশি শনাক্তের হারও (Positivity Rate) সামান্য স্বস্তি দিয়েছে। নমুনা পরীক্ষার (Sample Test) তুলনায় সংক্রমণ হার আগের দিনের চেয়ে কমে দাঁড়িয়েছে ১৪ দশমিক ৪১ শতাংশে। কিন্তু মারণ ভাইরাসের ছোবলে মৃত্যু উদ্বেগ বাড়াচ্ছে। গত ২৪ ঘন্টায় করোনার মৃত্যুমিছিলে সামিল হয়েছেন সাত জন।

শুক্রবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় আরও ১৫ হাজার ৫২০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৪ দশমিক ৪১ শতাংশে। আগের দিন শনাক্তের হার ছিল ১৬ দশমিক ২৪ শতাংশ। নতুন করে ২ হাজার ২৩৭ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৮১ হাজার ৭২৮ জন। মারণ ভাইরাসের ছোবলে মৃত্যু আগের দিনের চেয়ে বেড়েছে। একদিনে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন সাত জন। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ২১ হাজার ৩০৭ জন।’

অ্যাকটিভ কেসের সংখ্যা অবশ্য টানা স্বস্তি দিয়ে চলেছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় দৈনিক আক্রান্তের চেয়ে দৈনিক সুস্থতার হার বেশি। প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ২৫৮ জন। এ নিয়ে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২০ লাখ ৩৩ হাজার ৬৯৪ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৭ দশমিক ৬৯ শতাংশে। অ্যাকটিভ কেসের সংখ্যা আগের দিনের চেয়ে কমে দাঁড়িয়েছে ২৬ হাজার ৭২৭ জনে।’

মহিলাদের পোশাকে তিন মাস হোটেলে ‘গা-ঢাকা’! পুরুলিয়ায় আটক ৪ বাংলাদেশি যুবক

নন্দীগ্রামের পর রেজিনগরেও মনোনয়ন প্রত্যাহার করে নিলেন মমতা তৃণমূলের প্রার্থী রবিউল

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার করলেন রবিউল

পুরুলিয়ায় ফের রহস্যমৃত্যু, ফাঁকা বাড়ি থেকে উদ্ধার ১৬ বছরের কিশোরীর দেহ

বিপজ্জনক রাস্তায় যাত্রীকে নামানোর দায়ে ৪ কোটি ডলার জরিমানা উবেরের

‘আমি ভাল নেই’, এশিয়ান গেমস থেকে বাদ পড়তেই কষ্টের কথা জানালেন নীরজ চোপড়া

‘উনি বড় মাপের নেত্রী’, মমতাকে ব্যঙ্গ দলবদলু সায়নী ঘোষের

‘অনলাইনে পেমেন্ট করবেন না’, অতিরিক্ত মাশুলের হাত থেকে বাঁচতে অনুরোধ ক্রেতাদের

তিরুপতি লাড্ডুর ঘি-তে পাম তেল! ইডির হাতে গ্রেফতার সুকৃতি ফুডসের প্রোমোটার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

ট্রাম্পের পদক্ষেপে ভারতের উপর ১০০ শতাংশ শুল্কের খাড়া

প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখাই কাল! প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করল দ্বিতীয় স্ত্রী

অপেক্ষার অবসান! খুলছে কবি সুভাষ মেট্রো, কবে থেকে মিলবে পরিষেবা?

গণেশ বিসর্জন সেরে ফেরার পথেই ভয়াবহ দুর্ঘটনা, একই পরিবারের ৪ জনের মৃত্যু