দীর্ঘদিন বাদে করোনায় মৃত্যুহীন দিন কাটাল বাংলা

একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ২৭০ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে করোনার সংক্রমণ (Coronavirus) অনেকটাই স্বস্তি দিল। গত ২৪ ঘন্টায় যেমন দৈনিক সংক্রমণ (Daily Cases) আগের দিনের তুলনায় অনেকটা কমেছে, তেমনই দীর্ঘদিন বাদে মারণ ভাইরাসে মৃত্যুহীন দিন কাটাল বাংলা। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ২৭০ জন। দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)। বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলাটিতে নতুন করে ৮০ জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিশ। আর কলকাতায় (Kolkata) একদিনে আক্রান্ত হয়েছেন ৭৯ জন। দৈনিক সংক্রমণ (Daily Case) ও দৈনিক মৃত্যুর (Covid Death) পাশাপাশি স্বস্তি দিয়েছে শনাক্তের হার। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার (Positivity Rate) কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ২৯ শতাংশে।

সোমবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে ৬ হাজার ২৯৪টি নমুনা পরীক্ষা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ২৯ শতাংশে। নতুন করে ২৭০ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ লাখ ২ হাজার ৭৫৭ জনে। দীর্ঘদিন বাদে মৃত্যুশূন্য দিন কাটাল রাজ্য। ফলে করোনায় মৃতের সংখ্যা ২১ হাজার ৪২২ জনেই থমকে রয়েছে।’

সুস্থতার হার আশার আলো দেখাচ্ছে। স্বাস্থ্য দফতরের করোনা বুলেটিন অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৬৫৮ জন। এ নিয়ে প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠলেন ২০ লাখ ৭৬ হাজার ৩৬ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৭৩ শতাংশ। অ্যাকটিভ কেসের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৯৯ জনে।’

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একের পর এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক! গ্রেফতার যুবক

মুখ্যমন্ত্রীকে কুকথা বলার অভিযোগ, কল্যাণের বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

বিহারে কাজল রাঘওয়ানির গাড়িতে ভয়াবহ হামলা, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন ভোজপুরি নায়িকা

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল

কেমন আছেন ইমরান খান? হঠাৎ আদিয়ালা জেলে পৌঁছাল বিশেষ মেডিকেল টিম

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

পুলিশকে দুষে রেজিনগরে ভোটের ময়দান ছেড়ে পালালেন হুমায়ুন কবীর

ইমরানের মুক্তির দাবিতে আন্দোলন! বাড়ি থেকে বোন আলিমাকে তুলে নিয়ে গেল পুলিশ

রবি দুপুরে বাগুইআটিতে হাড়হিম হত্যাকাণ্ড, ঘরে ঢুকে যুবককে খুন করল দুষ্কৃতী