পুজোর মুখে উদ্বেগ বাড়াচ্ছে করোনার শনাক্তের হার

নতুন করে সংক্রমিত হয়েছেন ২৭৫ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর আর মাত্র দুই সপ্তাহ বাকি। কিন্তু পুজোর মুখেই উদ্বেগ বাড়াচ্ছে করোনার শনাক্তের হার (Positivity Rate)। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার (Sample Test) তুলনায় শনাক্তের হার (Positivity Rate) আগের দিনের তুলনায় বেড়েছে। ফের সাড়ে তিন শতাংশের গণ্ডি ছাড়িয়েছে সংক্রমণ হার। যদিও দৈনিক সংক্রমণ (Daily Positive Case) আগের দিনের তুলনায় সামান্য কমেছে। নতুন করে সংক্রমিত হয়েছেন ২৭৫ জন। আর মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন একজন। অস্বস্তি বাড়িয়ে অ্যাকটিভ কেসের (Active Case) সংখ্যাও বেড়েছে।

শুক্রবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে (Covid Status) জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার সংখ্যা আগের দিনের তুলনায় কমেছে। একদিনে নতুন করে সাত হাজার ৮২০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৩ দশমিক ৫২ শতাংশে। নতুন করে আরও ২৭৫ জনের শরীরে মারণ ভাইরাসের নমুনা ধরা পড়েছে। এ নিয়ে রাজ্যে এদিন সন্ধ্যা পর্যন্ত প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হলেন ২১ লাখ ১০ হাজার ৫০৭ জন। করোনার মৃত্যুমিছিলে সামিল হয়েছেন আরও একজন। এ নিয়ে রাজ্যে মারণ ভাইরাসের বলি হলেন ২১ হাজার ৪৮৭ জন।’

অস্বস্তি বাড়িয়ে রাজ্যে করোনার অ্যাকটিভ কেসের সংখ্যাও বেড়ে চলেছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৯৩ জন। দীর্ঘদিন বাদে দৈনিক সুস্থতার হার দুশোর গণ্ডির নিচে নামল। রাজ্যে এখনও পর্যন্ত করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ২০ লাখ ৮৬ হাজার ৯১২ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৮৮ শতাংশে। সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ১০৮ জন।’

‘গুরুত্বপূর্ণ কাজ মিটল’, রাজ্যসভায় প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল পাস হওয়ার পরেই বার্তা মোদির

লোকসভার পর রাজ্যসভাতেও পাস ‘প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল’, ওয়াকআউট বিরোধীদের

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

জর্ডানে হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসি’র

সকাল নাকি সন্ধ্যা? মন্দির দর্শনের শুভ সময় কোনটি? জানুন…

মধুমেহতে আক্রান্তদের ভাত-মধু-গুড় আদৌ নিরাপদ? গ্লাইসেমিক ইনডেক্স নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

চল্লিশের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন? জেনে নিন মসৃণভাবে এগিয়ে যাবেন কিভাবে?

‘শ্বশুরবাড়ির লোকজনের মানসিকতা কখনও বদলাবে না’, গঞ্জনার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী শিক্ষিকা

নাবালিকাকে অপহরণ-খুনে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিলেন চিকি‍ৎসক-নার্সরা

বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

নেপালে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৩, একাধিক শহরে কার্ফু

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী