চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজ্যে ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা সংক্রমণ

নিজস্ব প্রতিনিধি: উ‍ৎসবের বাংলায় ক্রমশই অস্বস্তি বাড়াচ্ছে করোনাভাইরাসের (Coronavirus)  সংক্রমণ। গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসের দৈনিক সংক্রমণ (Daily Covid Cases) যেমন ঊর্ধ্বমুখী, তেমনই শনাক্তের হারও (Positivity Rate) বেড়েছে। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ২৭৫ জন। আর শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ৪১ শতাংশে। মারণ ভাইরাসের ছোবলে (Covid Death) প্রাণ হারিয়েছেন আরও একজন। সেই সঙ্গে দৈনিক আক্রান্তের তুলনায় দৈনিক সুস্থতার হার কম হওয়ায় অ্যাকটিভ কেসের (Active Case) সংখ্যা ফের বেড়েছে।

বাঙালির প্রাণের উ‍ৎসব দুর্গাপুজো দোরগোড়ায়। হাতে গোনা আর কয়েকদিন বাকি। করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত দুই বছর ধরে প্রাণখোলা উ‍ৎসবে মাততে পারেনি সাধারণ মানুষ। চলতি বছরে সেই আক্ষেপ পুষিয়ে উ‍ৎসবে মেতে উঠতে জোর প্রস্তুতি চলছে। আর তার মধ্যেই চিন্তার ভাঁজ ফেলেছে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ। বুধবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে আট হাজার ৬৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার আগের দিনের তুলনায় বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ৪১ শতাংশে। নতুন করে ২৭৫ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্ত হলেন ২১ লাখ ৯ হাজার ৯৫২ জন। প্রাণঘাতী ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন এক জন। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ২১ হাজার ৪৮৫ জন।’

দৈনিক সংক্রমণের হার যেমন উদ্বেগ বাড়াচ্ছে, তেমনই অস্বস্তি বাড়িয়েছে অ্যাকটিভ কেসের সংখ্যাও। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২০৮ জন। এ নিয়ে সুস্থ হয়ে উঠলেন ২০ লাখ ৮৬ হাজার ৫১৬ জন। সুস্থতার হার অবশ্য ৯৮ দশমিক ৮৯ শতাংশে রয়েছে। অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯৫১ জনে।’

Published by:

Share Link:

More Releted News:

ইডি-সিবিআইয়ের দরজায় তালা দিয়ে দিন, ফের বিস্ফোরক শমীক

ফোন কোনওভাবেই ‘সুইচড অফ’ রাখা যাবে না, অফিসারদের নয়া নির্দেশ কমিশনের

‘প্রিভেন্টিভ ডিটেনশনের কোনও পরিস্থিতি নেই’, ৮০০ কর্মী গ্রেফতারের মামলার রায় স্থগিত

‘মণিপুরে সাঁজোয়া গাড়ি পাঠাও’, মোদি-শাহকে তুলোধনা মমতার

বৃষ্টি নাকি ভ্যাপসা গরম? ভোটের লাইনে দাঁড়ানোর আগে জানুন কেমন থাকবে আবহাওয়া

‘‌কোলাঘাটে গদ্দারবাবু রাস্তা বন্ধ করে দিয়েছে’‌, নাম না করে শুভেন্দুকে তোপ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ