চতুর্থীতে স্বস্তি দিয়ে রাজ্যে কমল করোনার দৈনিক সংক্রমণ

একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ২৮৪ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: চতুর্থীর সন্ধ্যায় দুর্গা দর্শনে কলকাতার বিভিন্ন রাজপথে আছড়ে পড়েছে দর্শনার্থীদের ভিড়। নামী-দামী পুজোমণ্ডপে কার্যত জনপ্লাবন। আর তার মধ্যেই কিছুটা হলেও স্বস্তির খবর বয়ে আনল রাজ্যের করোনা সংক্রমণ (Coronavirus) চিত্র। গত ২৪ ঘন্টায় আগের দিনের তুলনায় দৈনিক সংক্রমণ (Daily Positive Case) সামান্য কমেছে। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ২৮৪ জন। দৈনিক সংক্রমণের পাশাপাশি নিম্নমুখী শনাক্তের হারও (Positivity Rate)। নমুনা পরীক্ষার (Sample Test) তুলনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ০৫ শতাংশে। তবে অ্যাকটিভ কেসের (Active Case) সংখ্যা বেড়েছে। আর মারণ ভাইরাসের ছোবলে (Covid Death) প্রাণ হারিয়েছেন দুই জন।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) প্রকাশিত করোনা বুলেটিনে (Covid Status) জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে সাত হাজার ১৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে ২ কোটি ৬৫ লক্ষ ৪ হাজার ৪৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে চার দশমিক শূন্য পাঁচ শতাংশে। নতুন করে আরও ২৮৪ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। যার ফলে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ লক্ষ ১৪ হাজার ২৫৯ জনে। করোনার মৃত্যুমিছিলে সামিল হয়েছেন আরও দুইজন। এ নিয়ে রাজ্যে মারণ ভাইরাসের বলি হলেন ২১ হাজার ৫০৫ জন।’

দৈনিক সংক্রমণ আগের দিনের তুলনায় কমলেও অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়েছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২৫৯ জন। এ নিয়ে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠলেন ২০ লাখ ৮৯ হাজার ৫৬১ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৮৩ শতাংশ। অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ১৯৩ জনে।’

‘গুরুত্বপূর্ণ কাজ মিটল’, রাজ্যসভায় প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল পাস হওয়ার পরেই বার্তা মোদির

লোকসভার পর রাজ্যসভাতেও পাস ‘প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল’, ওয়াকআউট বিরোধীদের

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

জর্ডানে হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসি’র

সকাল নাকি সন্ধ্যা? মন্দির দর্শনের শুভ সময় কোনটি? জানুন…

মধুমেহতে আক্রান্তদের ভাত-মধু-গুড় আদৌ নিরাপদ? গ্লাইসেমিক ইনডেক্স নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

চল্লিশের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন? জেনে নিন মসৃণভাবে এগিয়ে যাবেন কিভাবে?

‘শ্বশুরবাড়ির লোকজনের মানসিকতা কখনও বদলাবে না’, গঞ্জনার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী শিক্ষিকা

নাবালিকাকে অপহরণ-খুনে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিলেন চিকি‍ৎসক-নার্সরা

বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

নেপালে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৩, একাধিক শহরে কার্ফু

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী