রাজ্যে করোনার সংক্রমণ সামান্য কমল, ১৬০০-র গণ্ডি ছাড়াল অ্যাকটিভ কেস

একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৮৮ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে করোনার (Coronavirus) সংক্রমণ উদ্বেগ জিইয়ে রাখল। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে সামান্য কমেছে দৈনিক সংক্রমণ (Daily Cases) ও শনাক্তের হার (Positivity Rate)। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৮৮ জন। আর সংক্রমণ হার কমে দাঁড়িয়েছে ২ দশমিক ৪২ শতাংশ। নতুন করে কারও মৃত্যু (Covid Death) না হলেও এক লাফে অ্যাকটিভ কেসের (Active Case) সংখ্যা ১৬০০-র গণ্ডি ছাড়িয়েছে।

শনিবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে ১১ হাজার ৯১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় আগের দিনের চেয়ে শনাক্তের হার সামান্য কমে দাঁড়িয়েছে ২ দশমিক ৪২ শতাংশে। নতুন করে ২৮৮ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ২১ হাজার ৫৫৫ জনে। তবে মারণ ভাইরাসের ছোবলে নতুন করে কারও মৃত্যু না হওয়ায় মৃতের সংখ্যা ২১ হাজার ২০৭ জনেই থমকে রয়েছে।’

দৈনিক সংক্রমণ ও শনাক্তের হার আগের দিনের তুলনায় সামান্য কমলেও অ্যাকটিভ কেসের সংখ্যা যেমন বেড়েছে তেমনই কমেছে সুস্থতার হার। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৬৯ জন। এ নিয়ে এদিন সন্ধ্যা পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন ১৯ লাখ ৯৮ হাজার ৭২৩ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ২৭ শতাংশে। একদিনে অ্যাকটিভ কেস বেড়েছে ২১৯টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা এক লাফে বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬২৫ জনে।’

প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখাই কাল! প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করল দ্বিতীয় স্ত্রী

তিরুপতি লাড্ডুর ঘি-তে পাম তেল! ইডির হাতে গ্রেফতার সুকৃতি ফুডসের প্রোমোটার

ট্রেনে টিকিট চেকিংয়ের সময় TTE-এর সামনে নিজের পোশাক ছিড়লেন মহিলা, তার পর…

অপেক্ষার অবসান! খুলছে কবি সুভাষ মেট্রো, কবে থেকে মিলবে পরিষেবা?

গণেশ বিসর্জন সেরে ফেরার পথেই ভয়াবহ দুর্ঘটনা, একই পরিবারের ৪ জনের মৃত্যু

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

পরীক্ষায় ChatGPT ব্যবহার করে ধরা পড়েছিলেন, তারপরই হস্টেলে রহস্যমৃত্যু IIT ছাত্রের

রান্না করা নিয়ে ঝগড়া! স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ভারতের উপর ১০০% শুল্কের ছাড়পত্র, রাশিয়া নিষেধাজ্ঞা বিলে সই ট্রাম্পের

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে