সর্বনাশ! রাজ্যে টানা ১৯ দিন বাদে ফের করোনার ছোবলে মৃত্যু

গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩১ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ স্বস্তি দিলেও অস্বস্তি বাড়ল মৃত্যুর ঘটনায়। টানা ১৮ দিন বাদে ফের করোনায় মৃত্যুর সাক্ষী থাকল বাংলা। একদিনে নতুন করে আরও ৩১ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। পজিটিভিটি রেট কমে দাঁড়িয়েছে শূন্য দশমিক ৩৩ শতাংশে। প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩৫ জন। রাজ্যে করোনার ছোবলে প্রাণহানির শেষ ঘটনা ঘটেছিল গত ৩ এপ্রিল।

শনিবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে করোনার দৈনিক বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় আগের দিনের তুলনায় নমুনা পরীক্ষার সংখ্যা কমেছে। নতুন করে ৯ হাজার ৫৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে রাজ্যে মোটি ২ কোটি ৪৯ লক্ষ ৮৫ হাজার ৬৮১টি নমুনা পরীক্ষা করা হল। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৩৩ শতাংশে। যার ফলে আরও ৩১ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ১৭ হাজার ৯৭১ জনে। নতুন করে একজন মারা যাওয়ায় রাজ্যে এখনও পর্যন্ত করোনার বলি হলেন ২১ হাজার ২০১ জন।’

স্বস্তি দিয়েছে সুস্থতার হারও। গত ২৪ ঘন্টায় ফের দৈনিক আক্রান্তের তুলনায় সুস্থতার হার বেশী। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘মারণ ভাইরাসের সঙ্গে লড়াই করে জয়ী হয়েছেন ৩৫ জন। এদিন সন্ধ্যা পর্যন্ত মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৯ লাখ ৯৬ হাজার ৫২৪ জন। সুস্থতার হার অবশ্য ৯৮ দশমিক ৯৪ শতাংশই রয়েছে। একদিনে অ্যাকটিভ কেস কমেছে পাঁচটি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪৬ জনে।’

আফগানদের গুঁড়িয়ে দিয়ে তৃতীয় ম্যাচ ১২৭ রানে জিতলেন শ্রেয়সরা

সকাল থেকে রাত পর্যন্ত প্যাকেটের খাবারেই ভরসা? জানুন অজান্তেই শরীরের কতটা ক্ষতি করছেন

রান্নার মাঝেই হঠাৎ শেষ? কিভাবে আগাম জানবেন সিলিন্ডারে গ্যাসের পরিমাণ!

অভিষেকের ধ্বংসলীলা, আফগানদের ২২২ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

বিশ্বকর্মা পুজোয় ডুয়ার্সে ‘মহাকাল রূপী’ হাতির আরাধনায় মাতেন গ্রামবাসীরা

আফগানদের বিরুদ্ধে খুনে মেজাজে ব্যাটিং, ৩০ বলে শতরান করে বিশ্বরেকর্ড অভিষেকের

শিন্ডে গোষ্ঠীকে শিবসেনার প্রতীক বরাদ্দ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

ত্রাণ শিবিরে ২৫ জনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মণিপুর সরকারকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

অপহরণের পর বন্দুক দেখিয়ে ২২ বছরের তরুণীকে গণধর্ষণ! নাম জড়াল প্রাক্তন বিজেপি বিধায়কের

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কিনছেন ৬৪ শতাংশ ভারতীয়, সমীক্ষায় উদ্বেগজনক তথ্য

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর