চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের করোনায় মৃত্যুহীন বাংলা, একদিনে আক্রান্ত মাত্র ১৫

নিজস্ব প্রতিনিধি: বাংলা বছরের শেষ লগ্নেও স্বস্তি দিল রাজ্যের করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ আরও নিম্নমুখী। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৫ জন। তার চেয়েও স্বস্তির কথা মারণ ভাইরাসের ছোবলে কারও মৃত্যুর ঘটনা ঘটেনি। এ নিয়ে টানা ১১ দিন করোনায় মৃত্যুহীন থাকল বাংলা। স্বস্তি দিয়েছে সংক্রমণ হারও। পজিটিভিটি রেট দাঁড়িয়েছে শূন্য দশমিক ১৫ শতাংশে।

 বৃহস্পতিবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১০ হাজার ২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার ফলে রাজ্যে এখনও পর্যন্ত ২ কোটি ৪৯ লাখের বেশি নমুনা পরীক্ষা হল। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ১৫ শতাংশে। নতুন করে আরও ১৫ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ১৭ হাজার ৭৪৮ জনে। নতুন করে কারও প্রাণহানি না হওয়ায় করোনায় মৃতের সংখ্যা ২১ হাজার ১৯৯-তে থমকে রয়েছে।’

সুস্থতার হারও যথেষ্ট স্বস্তি দিচ্ছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৪৩ জন। এ নিয়ে রাজ্যে এদিন সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠলেন ১৯ লাখ ৯৬ হাজার ১৭৬ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৯৩ শতাংশই রয়েছে। একদিনে অ্যাকটিভ কেস কমেছে ২৮টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩৭২ জনে।’

Published by:

Share Link:

More Releted News:

সুরাপ্রেমীদের পরে হতাশ পর্যটকরা, ভোটের জন্য দীঘা-মন্দারমণিতে প্রবেশে জারি নিষেধাজ্ঞা

যুদ্ধ পরিস্থিতির জেরে হরমুজ প্রণালীতে জাহাজে আটকে খানাকুলের ছেলে, দুশ্চিন্তায় পরিবার

উত্তর-দক্ষিণ মিলিয়ে চারটি সভা শাহের, একাধিক মিটিং মমতারও, খড়্গপুরে রোড শো অভিষেকের

তীব্র দাবদাহে নাজেহাল রাজ্যবাসী, রয়েছে তাপপ্রবাহের সতর্কতা! কবে মিলবে বৃষ্টির দেখা?

প্রথম দফার ভোটের আগে ঝড়ল রক্ত, বাম কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ