স্বস্তি দিয়ে রাজ্যে করোনার সংক্রমণ-শনাক্তের হার নিম্নমুখী

একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৪ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে কার্যত লুকোচুরি খেলায় মেতেছে করোনা সংক্রমণ। একদিন সংক্রমণ ঊর্ধ্বমুখী তো পরের দিনই নিম্নমুখী। পরের দিন আবার ঊর্ধ্বমুখী। আর করোনার এই মুহুর্মুহু বদলে কার্যত দিশেহারা স্বাস্থ্য বিশেষজ্ঞরাও। বুধবারই রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ ও শনাক্তের হার এক ধাক্কায় অনেকটা বেড়েছিল। ২৪ ঘন্টার ব্যবধানে অবশ্য স্বস্তি ফিরল। দৈনিক সংক্রমণ ও শনাক্তের হার আগের দিনের চেয়ে নিম্নমুখী। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৪ জন। আর পজিটিভিটি রেট কমে দাঁড়িয়েছে শূন্য দশমিক ৩৩ শতাংশে। মারণ ভাইরাসের ছোবলে নতুন করে অবশ্য কারও মৃত্যু হয়নি।

বৃহস্পতিবার রাতে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় রাজ্যে আগের দিনের তুলনায় নমুনা পরীক্ষার সংখ্যা বেড়েছে। একদিনে নতুন করে ১০ হাজার ২৫৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৩৩ শতাংশে। যার ফলে আরও ৩৪ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে রাজ্যে মারণ ভাইরাসে আক্রান্ত হলেন ২০ লাখ ১৮ হাজার ১৫৩ জন। নতুন করে কারও মৃত্যু না হওয়ায় রাজ্যে করোনার মৃত্যুমিছিল ২১ হাজার ২০১ জনেই থমকে রয়েছে।’

দৈনিক সংক্রমণ ও শনাক্তের হার স্বস্তি দিলেও সুস্থতার হার অস্বস্তি বাড়িয়েছে। দৈনিক আক্রান্তের তুলনায় দৈনিক সুস্থ হওয়া রোগীর সংখ্যা কম হওয়ায় অ্যাকটিভ কেসের সংখ্যা যেমন বেড়েছে, তেমনই সুস্থতার হারও কমেছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২১ জন। এ নিয়ে সুস্থ হলেন ১৯ লাখ ৯৬ হাজার ৬৫১ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৯৩ শতাংশে। একদিনে অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়েছে ১৩টি। ফলে ফের সক্রিয় করোনা রোগীর সংখ্যা তিনশোর গণ্ডি ছাড়িয়েছে। সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩০১ জনে।’

 

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আজ ধনতেরাসের সন্ধ্যায় এই ৫ জায়গায় জ্বালান প্রদীপ, মা লক্ষ্মীর কৃপায় আসবে সুখ-সমৃদ্ধি!

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী

রিলস স্ক্রল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল